
বয়স ৪২। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো খুব একটা আদর্শ বয়স নয়। আবার এই বয়সই ঠুনকো হয়ে যায় রাশা ইয়াহিয়া আহমেদের কাছে। যাঁর চোখে বয়স কোনো সীমা নয়, বরং পথচলার দূরত্ব। সেই চোখ দিয়ে নিশানা ঠিক করে তিনি মেতে ওঠেন তীর-ধনুকের খেলায়।
আগামী ৮-১৪ নভেম্বর ঢাকায় হবে ২৪তম তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো বাংলাদেশে কোনো আন্তর্জাতিক আর্চারি প্রতিযোগিতায় খেলতে এসেছেন রাশা। ফিলিস্তিনের এই আর্চার লড়বেন রিকার্ভ নারী এককে। কম্পাউন্ডে আছেন তাঁর আরও তিন স্বদেশি।
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও প্রতিবাদ জানিয়ে আসছে। তা অজানা নয় ফিলিস্তিনিদের কাছে। পল্টনের আউটার স্টেডিয়ামে আজ সকালে অনুশীলন শেষে রাশা বলেন, ‘বাংলাদেশের মানুষের সমর্থন অনুভব করি। আপনাদের সমর্থন আমাদের কাছে পৌঁছায়। ইনশা আল্লাহ, একদিন আমরা আপনাদের ফিলিস্তিনে স্বাগত জানাতে চাই। সেখানে দেখা হবে।’
গাজায় জন্ম হলেও রাশা পড়াশোনা করেছেন ওমানে। মাসকটের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তোর ডিগ্রি সেরেছেন। বর্তমানে আরব আমিরাতে একটি প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক অফিস ম্যানেজার হিসাবে কর্মরত আছেন।
মাত্র বছর তিনেক আগে আর্চারিতে হাতে খড়ি রাশার। নিজের ক্যারিয়ার নিয়েও ভীষণ উচ্ছ্বসিত, ‘তিন বছর আগে থেকে আমি আর্চারি শুরু করেছি। এখানে আসার আগে আমি অনেক আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়েছি। কোরিয়া, কাতারসহ বিভিন্ন দেশের প্রতিযোগিতায় অংশ নিয়েছি, যেগুলো ছিল খুবই উঁচু পর্যায়ের আয়োজন। এখানকার প্রস্তুতি খুবই সুন্দর, সবকিছুই আন্তর্জাতিক মানের।’
রাশা আরও বলেন, ‘গাজা আমার শহর। একজন ফিলিস্তিনি হিসেবে বলছি সেখানকার বর্তমান পরিস্থিতি ভালো নয়, তারপরও আমরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, পতাকা উঁচিয়ে ধরি, তখন আমরা ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করি। এজন্য আমাদের সবাই সাধুবাদ জানায।’

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৩ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৫ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৫ ঘণ্টা আগে