টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ল ১৪ বছরের কিশোরী কুয়ান হংচেন। নাদিয়া কোমানিচিকে মনে করিয়ে অলিম্পিকের মঞ্চে ডাইভিংয়ে ১০ মিটার প্ল্যাটফর্ম ফাইনালে লাফিয়ে ১০–এ ১০ স্কোর করেছেন কুয়ান। একবার নয় তিনি দশে দশ পেয়েছন দুইবার।
১৯৭৬ সালের মন্ট্রিয়েল অলিম্পিকের জিমন্যাস্টিকসে রোমানিয়ার নাদিয়া কোমানিচি ‘পারফেক্ট টেন’ স্কোর করেছিলেন অর্থাৎ ১০ এর ভেতর ১০-ই পেয়েছিলেন। কোমানিচির বয়সও তখন ছিল ১৪ বছর। ৪৫ বছর পর সেই কীর্তি মনে করিয়ে দিলেন আরেক ১৪ বছরের কিশোরী।
অ্যাকুয়্যাটিক্স সেন্টারে নারীদের ডাইভিং ইভেন্টের ১০ মিটার ফ্ল্যাটফর্মে রেকর্ড গড়ে সোনা জিতেছে কুয়ান। অলিম্পিকে নিজের প্রথম ইভেন্টে সব মিলিয়ে ৪৬৬.২০ স্কোর গড়ে সোনা জিতল এই কিশোরী। এই নিয়ে চীনের সোনা পদক সংখ্যা দাঁড়াল ৩৩-এ। সোনা পদক ও সম্মিলিত পদক জয় দুটিতেই শীর্ষে চীন।
কুয়ানের চেয়ে প্রায় ৪০ পয়েন্ট পেছনে থেকে ৪২৫.৪০ পয়েন্ট নিয়ে এই ইভেন্টে রূপা জিতেছে আরেক চীনা কিশোরী চেন ইউসি। রূপা জেতা ইউসি কুয়ানের চেয়ে ১ বছরের ছোট । ইউসির চেয়ে আবার প্রায় ৫০ পয়েন্ট পেছনে থেকে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার মেলিসা উ। সোনা ও রুপা জেতা হুংচেন আর ইউসির দুজনের বয়সের যোগফলই মেলিসার বয়স অর্থাৎ অস্ট্রেলিয়ান এই অ্যাথলেটের বয়স ২৯।

ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২৩ মিনিট আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
২ ঘণ্টা আগে
শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে গিয়েও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় আর শেষ রক্ষা হয়নি। ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অতিথিদের।
২ ঘণ্টা আগে