বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। পানি জমে আর্মি স্টেডিয়ামের মাঠ বেশ ভারী হয়ে উঠেছে। কাদা মাটিতে খেলতে সমস্যা হবে না?
বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী বললেন, ‘সমস্যা হবে কেন? রাগবির জন্মই হয়েছে কাদা মাঠে, বর্ষাকালে। রাগবি হলো বর্ষার খেলা। গোড়ালি পানিতে খেলতেও খেলোয়াড়দের সমস্যা হয় না।’
ভারী বৃষ্টিতে ক্রিকেট যেখানে থমকে থাকে, মাঠে পানি জমলে ফুটবল খেলা কঠিন, সেখানে একটা বল আর খেলার মতো খেলোয়াড় হলেই খুব সহজেই খেলা যায় রাগবি। ভরা বর্ষায় স্কুল-কলেজের মাঠগুলো খুব একটা ব্যবহার করা যায় না। তবে ব্যতিক্রম রাগবি। আগ্রহী শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যেও খেলার সুযোগ পাবে, করা যাবে টুর্নামেন্ট—এসব বিবেচনা করেই জাতীয় পাঠ্যপুস্তকে জায়গা দেওয়া হয়েছে রাগবিকে।
বছরে প্রশাসনিক কাজে বরাদ্দ শুধু আড়াই লাখ টাকা। তৃণমূলে কার্যক্রম পরিচালনা করতে রাগবি পায় ২০ লাখ টাকা। নানা সীমাবদ্ধতার মধ্যেও নীরবেই উল্লেখ করার মতো কাজ করে যাচ্ছে ২০০৬ সালে প্রতিষ্ঠিত রাগবি ফেডারেশন। গত বছর তৃণমূলে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনসহ মোট ২১৮টি কার্যক্রম পরিচালনা করছে রাগবি, এমন তথ্যই দিলেন মৌসুম আলী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে টুর্নামেন্ট করেছে রাগবি ফেডারেশন। আছে পথশিশু, মাদকাসক্তদের নিয়েও ব্যতিক্রম সব আয়োজন। অন্য যেকোনো ফেডারেশনের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব উপস্থিতি রাগবি ফেডারেশনের। সব রকম কার্যক্রমের ছবি, ভিডিও নিয়মিত পোস্ট হচ্ছে ফেসবুকে। নিয়মিত হচ্ছে লিগ আয়োজন। বাংলাদেশের আগ্রহ দেখে গত বছর ৪ হাজার বলও পাঠিয়েছে এশিয়ান রাগবি ফেডারেশন। সেই বল দিয়েই স্কুল পর্যায়ে ও গ্রামগঞ্জে খেলাটা ছড়িয়ে দিতে চায় দেশের রাগবি ফেডারেশন।
‘একটা বল হলেই খেলা যায়, বন-জঙ্গলে হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা যেভাবে এগোচ্ছি, সব ঠিক থাকলে হয়তো একদিন গ্রামগঞ্জে ২৫ শতাংশ খেলোয়াড় রাগবি খেলবে।’— আজকের পত্রিকাকে বলছিলেন মৌসুম আলী। সেই ‘একদিন’ আসতে কত অপেক্ষা করতে হবে, এ প্রশ্নে তিনি বললেন, ‘আমাদের উদ্দেশ্য সবাইকে খেলাটায় নিয়ে আসা। এভাবেই একদিন আমরা প্রতিভাবান খেলোয়াড় পাব। তখন সাফল্যও আসবে।’
১৪ বছর আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে খেললেও এই প্রথম দেশের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করছে রাগবি। নেপালের বিপক্ষে আজ আর্মি স্টেডিয়ামে দুটি সেভেন-এ-সাইড ও আগামীকাল ফিফটিন-এ-সাইড ম্যাচ খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ভারত থেকে আনা হয়েছে কোচ রেহমানুদ্দিনকে। দলের সহকারী কোচের দায়িত্বে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোচ আবদুল কাদের সুমন। প্রথমবারের মতো দেশের মাঠে খেলতে খেলোয়াড়রা রোমাঞ্চিত বলে জানালেন তিনি, ‘আগে তো সবাই অন্য দেশে খেলছে। আজ প্রিয়জন-বন্ধুরা মাঠে আসবেন, উৎসাহ দেবেন। অন্য রকম এক রোমাঞ্চ কাজ করছে সবার মধ্যে।’
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় ক্রিকেটের চেয়েও বেশি জনপ্রিয় রাগবি। এশিয়ান পর্যায়ে অন্যতম সেরা দল শ্রীলঙ্কা। ভারত-পাকিস্তানও এগোচ্ছে রাগবিতে। নেপালে আছে ২৫ থেকে ৩০টি ক্লাব। ফিটনেস ট্রেনার, আনুষঙ্গিক যন্ত্রপাতি পাওয়া গেলে রাগবিতে দক্ষিণ এশিয়ান কাতারে ভালো করা সম্ভব করা বলে মনে করেন বাংলাদেশের সেভেন-এ-সাইড অধিনায়ক নাদিম মাহমুদ, ‘১৯২০ সাল থেকে রাগবির বিশ্বকাপ হয়। আমরা মাত্র নতুন শুরু করলাম। বাংলাদেশ একসময় এখানে ভালো করবে।’ প্রথমবারের মতো ফিফটিন-এ-সাইড আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারার রোমাঞ্চে অধিনায়ক মিলন হোসেন বলেন, ‘আমাদের দলটা ভালো। সবারই আত্মবিশ্বাস আছে।’

কাগজ-কলমে দুই দলের ব্যবধানটা আকাশ-পাতাল। একপাশে ফিফা র্যাঙ্কিংয়ের ৪ নম্বরে থাকা তারকাখচিত ইংল্যান্ড, অন্যপাশে ৪৬ নম্বরে থাকা ডিআর কঙ্গো। ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘এল’ গ্রুপের সেরা হয়েই শেষ বত্রিশে পা রেখেছে টমাস টুখেলের শিষ্যরা, আর কঙ্গো এসেছে ‘কে’ গ্রুপের তৃতীয় দল হিসেবে।
১২ মিনিট আগে
শেষ ষোলোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে হালান্ড বলেন, ‘সামনে দারুণ সব দলের মুখোমুখি হতে হবে। লড়াইটা বেশ কঠিন হতে যাচ্ছে। তবে আমরা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছি এবং এখনো আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে।’
১৪ মিনিট আগে
২০ বছর পর আবারও ব্রাজিলের সামনে নরওয়ে। লক্ষ্য এবার ইতিহাস বদলানো। আর নরওয়ের চোখ থাকবে নতুন ইতিহাস গড়ার। আর্লিং হালান্ড–মার্টিন ওডেগার্ডদের নিয়ে গড়া সোনালি প্রজন্ম অঘটন ঘটাতে পারবে কি না, তা সময় বলে দেবে। নিউজার্সির মাঠে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
৪০ মিনিট আগে
হিউস্টনের গ্যালারিতে তখন রুদ্ধশ্বাস উত্তেজনা। জাপানের গড়া সেই দুর্ভেদ্য নীল দেয়ালে বারবার আছড়ে পড়ছে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন। ম্যাচের ভাগ্য যখন পেন্ডুলামের মতো দুলছে, ঠিক তখনই যেন সময় থমকে দাঁড়াল। বল পেয়ে প্রথমে নিজেই শট নেওয়ার কথা ভেবেছিলেন ব্রুনো গিমারেস। কিন্তু সেকেন্ডের ভগ্নাংশে...
১ ঘণ্টা আগে