
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। যার ফলে বেশ কয়েকটি ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই ধারাবাহিকতায় এবার আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করল তারা।
নির্বাহী কমিটির মতো অ্যাডহক কমিটিতেও সাধারণ সম্পাদক হয়েছেন পরিচিত মুখ কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। ফেডারেশনের প্রতিষ্ঠাকাল (২০০১) থেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে সভাপতি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস-উর রহমানকে।
সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমা (অব.) ও স্কয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সায়িদ। আলমগীর কবির যুগ্ম সম্পাদক ও এ কে এম সহিদুজ্জামান কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছন। সদস্য হিসেবে সাবেক খেলোয়াড়দের মধ্যে কমিটিতে জায়গা আছেন এমদাদুল হক মিলন, রুবেল মহাজন, সারোয়ার হোসেন, সাইদুজ্জামান তুহিন ও সোহেল রানা। এছাড়াও রয়েছেন তানভীর আহমেদ, মাজহারুল ইসলাম, রুবায়েদ আহমেদ, রুমানা আহমেদ, শিমুল আক্তার, তাহমিনা রহমান, সেনাবাহিনী ও বিকেএসপির একজন করে প্রতিনিধি।
এদিকে খো খো ফেডারেশনের অ্যাডহক কমিটিতে সভাপতি করা হয়েছে এএইচএম জিয়াউল হককে। সাবেক খেলোয়াড় কায়সার সাদিক সজীব হয়েছেন সাধারণ সম্পাদক । বেসবলে আফজালুর রহমান সভাপতি ও সাবেক বেসবল খেলোয়াড় তালহা জুবায়ের সাধারণ সম্পাদক হয়েছেন।

কোনো এক সপ্তাহের বৃহস্পতিবার রাতে ঘুমোতে গিয়েছিলেন রবার্তো কার্লোস। তখনো অনেকটা নির্ভারই ছিলেন তিনি। কিন্তু ‘রিল্যাক্স মুডে’ থাকা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কল্পনাও করতে পারেননি, কী সর্বনাশের খবর অপেক্ষা করছে তাঁর জন্য। আয়ের প্রায় সবই খুইয়ে ফেলেছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। একের পর এক তথ্য উঠে আসছে সামনে। এবার জাতীয় তদন্ত সংস্থাকে (এনসিসিআইএ) পাল্টা চ্যালেঞ্জ করে বসলেন। সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমস নারী ক্রিকেট চলার সময় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে মন্তব্য করে ভালোই বিপাকে পড়েছেন কোচ সারোয়ার ইমরান। কোচ তখন সংবাদমাধ্যমকে যা বলেছিলেন, সেটা পুরোপুরি ‘মিথ্যাচার’ বলে দাবি বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবুর।
৬ ঘণ্টা আগে
১৯ বছর আগের এক ঘটনা। বাথটাবে বসা এক শিশুকে গোসল করানোর সময় হাসছেন লিওনেল মেসি। তাঁর মুখের হাসি দেখে হাসছে সেই শিশু। ২০০৭ সালের সেই শিশু যে লামিনে ইয়ামাল, তা এতক্ষণে অনেকে বুঝতে পেরেছেন। তবে এই ছবি প্রকাশ করতে ইয়ামাল আপত্তি করেছিলেন।
৬ ঘণ্টা আগে