নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরেছেন তিরন্দাজ রোমান সানা। গতকাল খেললেন ‘স্বাধীনতা দিবস আর্চারি’ টুর্নামেন্টেও। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে রোমান দেখিয়ে দিলেন, নিষেধাজ্ঞাতেও মরচে পড়েনি তাঁর তিরের ফলায়। আশিকুর রহমানকে ৬-৪ সেটে হারিয়ে রিকার্ভ এককে সোনা জিতেছেন সানা।
২০২২ সালের নভেম্বরে শৃঙ্খলা ভঙের দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রোমান। তবে ৪ মাস পর শর্ত সাপেক্ষে তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় আর্চারি ফেডারেশন। গত ৭ মার্চ যেন মুক্তির স্বাদ পান দেশসেরা এই তিরন্দাজ। এরপর অনাবাসিকভাবে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের অনুমতি মেলে রোমানের। এমনকি ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেওয়ার পরও সুযোগ পান। আর আজ স্বাধীনতা দিবস আর্চারি দিয়ে ফিরেই রোমান বুঝিয়ে দিলেন, নিশানা এখনো ঠিক আছে। প্রত্যাবর্তন রাঙালেন সোনা জয়ে।
তবে মেয়েদের রিকার্ভ এককে ছন্দপতন হয়েছে দিয়া সিদ্দিকীর। এই ইভেন্টে সোনা জিতেছেন শ্রাবনী আক্তার। ব্রোঞ্জ জিতেছেন দিয়া।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১২ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৪ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে