হকিস্টিক হাতে নিলেও কখনো হকি খেলা হয়নি নুরুল হাসান সোহানের। যদি খেলতেন তবে হকিতে গোলকিপার হতেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই উইকেটরক্ষক-ব্যাটার। আজ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে হকি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে এমন ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
আজকের অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে গিয়েছিলেন সোহান। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক বলেছেন, ‘হকি খেলা অনেক মজার। কিন্তু অনেক কঠিন। তবে এটা আমার কাছে বেশ ভালোই লাগে। হকিস্টিক হাতে নিলে আলাদা একটা শক্তি পাই। কখনো হকি খেলিনি। যদি হকি খেলতাম, তাহলে গোলকিপার হতাম।’
হকি চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে প্রথমবারের মতো হতে যাচ্ছে বাংলাদেশে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্ট। সোহানের মতে, এই লিগের মাধ্যমে হকিতে বাংলাদেশ ভালো খেলবে। এমনকি বাংলাদেশের বিশ্বকাপেও খেলার সম্ভাবনা দেখছেন তিনি।
ক্রিকেট, ফুটবল, হকিসহ সব খেলাতেই বাংলাদেশের সফলতা কামনা করে সোহান বলেন, ‘আমাদের বিপিএল আয়োজনের পরে ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। আশা করি, এই হকি লিগের মাধ্যমে হকিরও অনেক উন্নতি হবে। আমি শুনেছি, হকি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৭ নম্বরে আছে। নিয়মিত খেললে ভালো সুযোগ আছে বিশ্বকাপে খেলার। আশা করি, বাংলাদেশ দ্রুতই হকিতে বিশ্বকাপে খেলবে। বাংলাদেশের মানুষ খেলাধুলার প্রতি অনেক আবেগী। আমরা যখন ভালো করি বা খারাপ করি, তখন ব্যক্তিজীবনেও অনেক প্রভাব পড়ে। শুধু ক্রিকেট বা ফুটবল নয়; হকি বা অন্য যেসব খেলা আছে বাংলাদেশ যেন সব খেলায় উন্নতি করতে পারে সেটাই আমরা চাই।’

হার কেবল সময়ের ব্যাপার ছিল বরিশালের। দেখার ছিল ইনিংস হার এড়িয়ে কত দূর যেতে পারে তারা। কিন্তু খুলনার কাছে অসহায় আত্মসমর্পণ করে বরিশাল। শেখ আবু নাসের স্টেডিয়ামে তিন দিনেই ইনিংস ও ১৩৫ রানে জিতেছে খুলনা।
২৩ মিনিট আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করেছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে আজ করলেন আরও এক সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের দরজা এখনো খুলতে পারেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২ ঘণ্টা আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
৩ ঘণ্টা আগে