
প্রথম সেটে দারুণ লড়াই করেও পারলেন না আল আমিন জুমার ও ঊর্মি আক্তার। দ্বিতীয় সেটের শুরুতেও পাল্লা দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। সেই দম আর পরে ধরে রাখতে পারেননি। ফলে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয়। ইউনেক্স-সানরাইজ ব্যাডমিন্টন টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের ফাইনালে আজ তাঁদের ২৭-২৫, ২১-১৪ গেমে হারিয়ে সোনা জিতেছে মালয়েশিয়ার দাতু আনিফ ইসাক দাতু আসরা ও ক্লারিসা সান জুটি।
পল্টনের শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে প্রথম সেটে শুরুর কয়েকটি পয়েন্ট মালয়েশিয়ান জুটি আদায় করে বেশ সহজেই। তবে এরপর ঘুরে দাঁড়ান জুমার-ঊর্মি। টাইব্রেকারে নিয়ে যান সেট। ২৫ পয়েন্টের পর আর পেরে ওঠেননি তারা। দ্বিতীয় সেটে একটা সময় পয়েন্ট ছিল ১২-১২। এরপর মালয়েশিয়ার জুটি দেখায় একচ্ছত্র আধিপত্য।
রুপা জিতে ৮৪০ ডলার প্রাইজমানি পেয়েছেন জুমার-ঊর্মি। একইসঙ্গে তাঁদের ১ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন ব্যাডমিন্টনের সভাপতি হাবিব উল্যা ডন। ফাইনাল শেষে উর্মি আক্তার পৃষ্ঠপোষকহীনতা ও কম প্রশিক্ষণকে দায়ী করলেন, ‘ওদের সঙ্গে আমাদের অনেক পার্থক্য। ওদের ড্রেস দেখলেই বুঝবেন। ওরা বড় বড় স্পন্সর নিয়ে খেলে। আমাদের সেভাবে কোনো স্পন্সর নেই। দীর্ঘ মেয়াদী ট্রেনিংয়ের সুবিধা নেই। আমরাও যদি ওদের মতো সব ধরনের সুবিধা পেতাম, তাহলে আরও অনেকদূর যেতে পারতাম। কারণ ওরাও মানুষ, আমরাও মানুষ।’
খানিকটা মিশ্র প্রতিক্রিয়া জুমারের, ‘প্রথমবারের মতো আমরা কোনো আন্তর্জাতিক ইভেন্টের ফাইনালে উঠতে পেরেছি এটা যেমন আনন্দের, তেমনি চ্যাম্পিয়ন হতে না পেরে একটু তো খারাপ লাগছেই।’
গতকাল পুরুষ এককে ভারতের মেইরাবা মাইসনাম, নারী এককে যুক্তরাষ্ট্রের ইশিকা জয়সওয়াল, পুরুষ দ্বৈতে ভারতের নিরঞ্জন নন্দকুমার ও রুবেন কুমার এবং নারী দ্বৈতে থাইল্যান্ডের ফাত্তারিন ও সারিসা জানপেং।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফে দুর্দান্ত খেলে আলোচনায় রোনান সুলিভান। পাকিস্তান ও ভারতের বিপক্ষে আলোড়ন তুলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফে এখন পর্যন্ত যে তিন গোল রোনান করেছেন, তার তিনটিতেই অবদান রোনানের। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে একাই জোড়া গোল দিয়ে হয়েছেন ম্যাচসেরা। আর ভারতের
৬ মিনিট আগে
শেষ বলে দরকার ছয়। হাতে ২ উইকেট। ব্যাটিংয়ে তখন কায়লা রেনেকে। যিনি আজই প্রথম ওয়ানডে খেলতে নামছেন। শেষ পর্যন্ত জয়ী হলেন রেনেকেই। ছক্কা মেরে দলকে জিতিয়ে নাম লেখালেন বিরল এক রেকর্ডে। যে রেকর্ডে আছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত বছরের নির্বাচনের পর থেকেই বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করছেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এরই মধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের দাবি নির্বাচনে অনিয়মের কোনো সুযোগই
২ ঘণ্টা আগে
চার দল নিয়ে হবে ইয়ুথ ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা দল হবে চ্যাম্পিয়ন।
৩ ঘণ্টা আগে