বাংলাদেশের গন্ডি পেরিয়ে মাকসুদা আক্তারের সাফল্য ছাড়ালো দেশের বাইরেও। প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে। তাতেই করলেন বাজিমাত!
বাংলাদেশ গেমসে বডিবিল্ডিংয়ে সোনাজয়ী মাকসুদা প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে জিতেছেন পদক। ভারতের আইএইচএফএফ অ্যামেচার অলিম্পিয়া বডিবিল্ডিংয়ে ‘ওমেন্স ফিজিক’ ক্যাটাগড়িতে তৃতীয় রানার্সআপ হয়েছেন তিনি।
কেবল ভারতেই অংশ নিয়েই থামছেন না মাকসুদা। ভারত থেকে ফ্রান্সের বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপের প্রাক-বাছাইপর্বেও লড়বেন তিনি। এই বছরের বাংলাদেশ গেমসের নারী বডিবিল্ডিংয়ে সোনা জিতে দেশ সেরা হন রাজধানীর নামকরা জিমের সিনিয়র প্রশিক্ষক মাকসুদা।
নারীদের বডিবিল্ডিংয়ে পথিকৃৎ হিসেবে কদিন আগেই সামনে আসে মাকসুদার নাম। বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের বডিল্ডিংয়ের ক্ষেত্রে যে বাধা তা ভাঙতে প্রত্যয়ী মাকসুদা।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
৮ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে