
হকি এশিয়া কাপে বাংলাদেশের খেলাটা অনেকটাই নিশ্চিত ছিল। অবশেষে আজ এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। ২০২৫ হকি এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে তাদের হকি এশিয়া কাপে খেলার কথা। বাহফে বলেছে, ‘বাংলাদেশ হকি দল ইনশা আল্লাহ এশিয়া কাপ ২০২৫-এ অংশগ্রহণ করবে। হকি ইন্ডিয়া থেকে আমন্ত্রণপত্র পেয়েছে বাংলাদেশ হকি দল। বর্তমানে জাতীয় দলের ক্যাম্প চলছে।’
বাংলাদেশকে গতকাল সুখবর দিয়েছে পাকিস্তান। নিরাপত্তার কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। এশিয়ান হকি ফেডারেশন ( এএইচএফ ) সঙ্গে আগে থেকেই এ ব্যাপারে কথা হচ্ছিল বাহফের। তখন বাহফের সাধারণ সম্পাদক লে . কর্নেল রিয়াজুল হাসান ( অব.) বলেছিলেন, ‘আমাদের কালকের (আজ) মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা (এএইচএফ)। আমরা খেলার জন্য প্রস্তুত।’
২৭ আগস্ট ভারতের বিহারে শুরু হবে এশিয়া কাপ। এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম হামলার পর একপ্রকার অনুমিতই ছিল , পাকিস্তান খেলবে না এই টুর্নামেন্টে । দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব ক্রীড়াঙ্গনে পড়াটা নতুন কিছু নয়। অবশ্য ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পাকিস্তান হকি দলকে ভিসা দিতে রাজি ছিল ভারত।
বাংলাদেশের অবশ্য এশিয়া কাপে খেলার সরাসরি সুযোগ ছিল গত এপ্রিলে । কিন্তু এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় সেই সুযোগ হারায়। এরপর পাকিস্তানের বর্জনে হকি এশিয়া কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ।
স্বাগতিক ভারত ছাড়াও এশিয়া কাপে খেলবে চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও চাইনিজ তাইপে। চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে আগামী বছর বিশ্বকাপে। র্যাঙ্কিংয়ের পরের পাঁচটি দল খেলবে বিশ্বকাপ বাছাইয়ে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত এক বোলিং স্পেল উপহার দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। টানা ৫ ওভারে কোনো রান না দিয়ে ৫ উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই কীর্তি গড়া প্রথম ক্রিকেটার তিনি।
১৮ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। লিওনেল মেসি তো বটেই, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও দিয়েছেন বার্তা। কেউ সামাজিক মাধ্যমে, কেউবা চিরকুট ঝুলিয়ে, কেউ আবার খোলাচিঠিতে নিজের মনের কথা প্রকাশ করেছেন। এবার প্রকাশিত হলো কিলিয়ান এমবাপ্পের খোলাচিঠি।
১২ ঘণ্টা আগে
৩৯ দিনের ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে গত সপ্তাহেই। তবু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র রেশ এখনো রয়ে গেছে। এবার বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা বেছে নিল টুর্নামেন্টের সেরা গোল। যে গোলটা হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে।
১৩ ঘণ্টা আগে
আন্দ্রেয়া পিরলোকে ঘিরে ইতালির জাতীয় দলের কোচ নিয়োগের জল্পনা কয়েক দিনের মধ্যেই নাটকীয় মোড় নিল। কোচ হওয়ার প্রার্থিতায় একসময় যিনি ছিলেন সবচেয়ে এগিয়ে, তিনিই শেষ পর্যন্ত দৌড় থেকে ছিটকে পড়লেন। ফুটবলীয় যোগ্যতার চেয়ে রাজনৈতিক বিতর্ক এবং একটি বাণিজ্যিক চুক্তিই শেষ পর্যন্ত পিরলোর স্বপ্ন ভেঙে দিল
১৪ ঘণ্টা আগে