
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের পুরুষ দ্বৈতে অল বাংলাদেশ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর জুটি। শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে আজ পুরুষ দ্বৈতের ফাইনালে গৌরব-তানভীর জুটি ২১-১৯, ১৭-২১ ও ২২-২০ সেটে মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটিকে হারিয়ে সোনা জিতেছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেটে গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর জুটি ২১-১৯ পয়েন্টে জেতে। দ্বিতীয় সেটে কোর্ট পরিবর্তন করার পর ভাগ্য বদলে যায় মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটির। টানা পয়েন্ট পেতে শুরু করেন তাঁরা। এই সেটে ৭-১ পয়েন্টে পিছিয়ে পড়েও ১৫-১৩ পয়েন্টে এগিয়ে যায় গৌরব-তানভীর জুটি। মিজান ও নাঈম জুটি ২১-১৭ পয়েন্টে জিতলে ১-১ সেটে ড্র হয় খেলা।
তৃতীয় সেটেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে উভয় জুটি। ২০-২০ পয়েন্টে সমান ছিল দুই জুটিই। কিন্তু শেষপর্যন্ত টানা দুই পয়েন্ট পেয়ে ২২-২০ পয়েন্টে শেষ সেট জিতে ২-১ সেটে চ্যাম্পিয়ন হয় গৌরব-তানভীর জুটি।
জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আজ হংকংকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা। গুনে গুনে ৬ গোল দিয়েছে বাংলাদেশ।
২ মিনিট আগে
পোর্তো-ম্যান সিটি নাকি পোর্তো-হালান্ড—চ্যাম্পিয়নস লিগের গত রাতের ম্যাচটিকে চাইলে যেকোনো একভাবে ব্যাখ্যা করা যেতেই পারে। মাঠেও যেমন রাজত্ব করেছেন, ম্যাচ শেষেও আলোচনায় এসেছেন আর্লিং হালান্ড। প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে লেগে গেল নরওয়েজীয় এই স্ট্রাইকারের।
৩৬ মিনিট আগে
চ্যাম্পিয়নস লিগে টানা শিরোপা জিতে ইউরোপের সেরাদের কাতারে উঠে এসেছে পিএসজি। এবার দলটির লক্ষ্য নিজেদের আরও ওপরে নিয়ে যাওয়া; চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জয়।
১ ঘণ্টা আগে
পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
১১ ঘণ্টা আগে