
হকি বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে গোলবন্যায় ভাসাল পাকিস্তান। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ ৮-২ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে তারা।
আক্রমণাত্মক খেলতে থাকা পাকিস্তান প্রথম কোয়ার্টারের ৪ মিনিটে পেয়ে যায় গোল। সেই গোলের আগে নিজেদের বক্সে পাকিস্তান দলের এক খেলোয়াড়ের শট ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পান রোমান সরকার। টার্ফে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে রক্ত বের হওয়া শুরু করে তাঁর মাথা থেকে। মাথায় ব্যান্ডেজ লাগানো অবস্থায় এরপর স্ট্রেচারে করে স্টেডিয়াম থেকে হাসপাতালে পাঠানো হয় তাঁকে।
শুরুতেই অভিজ্ঞ খেলোয়াড়কে হারানোর পর পেনাল্টি হজম করে বাংলাদেশ। চতুর্থ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে অধিনায়ক আম্মাদ শাকিল ভাটের গোলে এগিয়ে যায় পাকিস্তান। ডান দিক দিয়ে উঁচু করে নেওয়া শট ঠেকানোর কোনো সুযোগই পাননি বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর।
প্রথম কোয়ার্টারে শেষটা বাংলাদেশ করে স্বস্তি নিয়ে। ১৫ মিনিটে ফিল্ড প্লে থেকে রিভার্স হিটে দারুণ এক গোলে স্বাগতিকদের সমতায় ফেরান হুজাইফা হোসেন।
দ্বিতীয় কোয়ার্টারেও এগিয়ে যেতে সময় লাগেনি পাকিস্তানের। ১৯ মিনিটে ফিল্ড গোল করেন নাদিম আহমেদ। পেনাল্টি কর্নার ২৪ মিনিটে পাকিস্তানের তৃতীয় গোলটি আসে আফরাজের স্টিক থেকে। ৩০ মিনিটে নিজের দ্বিতীয় গোলেরও দেখা পান তিনি।
শেষ দুই কোয়ার্টারেও দাপট ধরে রাখে পাকিস্তান। ৩২ মিনিটে ব্যবধান ৫-১ করেন গজনফর আলী। ৪৪ মিনিটে ষষ্ঠ গোলটি আসে রানা ওয়াহিদ আশরাফের কাছ থেকে। ৪৭ মিনিটে ফিল্ড গোলে পাকিস্তান সপ্তম স্বর্গে ভাসান হান্নান শহীদ। ৫৬ মিনিটে নাদিম আহমেদ অষ্টম গোল এনে দেন । ৫৮ মিনিটে বাংলাদেশের হয়ে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান আমিরুল ইসলাম।

দুঃসময়ের বাজে চক্রে ঘুরপাক খাচ্ছেন হুলিয়ান আলভারেস। দলবদল ইস্যুতে এমনিতেই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এবার ম্যাচ শুরুর আগমুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে দুঃসংবাদ শোনাল আতলেতিকো।
৩৪ মিনিট আগে
চোটের সঙ্গে অনেক দিন ধরে লড়ছেন আফগান পেসার নাভিন উল হক। আন্তর্জাতিক ক্রিকেটে বনে গেলেন ‘অমাবশ্যার চাঁদ।’ প্রায় দুই বছর ধরে গায়ে চড়াতে পারছেন না আফগানিস্তানের জার্সি। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আজ তাঁর দীর্ঘ অপেক্ষার প্রহর ফুরোবে। সেই ম্যাচের আগে আফগান পেসার শোনালেন নিজের আক্ষেপের গল্প।
২ ঘণ্টা আগে
উইন্ডহোকে চলছে নামিবিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ চলাকালীন সময়েই প্রোটিয়াদের বদলাতে হয়েছে দল। এই দল পরিবর্তনে এক জন যেমন পেলেন দুঃসংবাদ, আরেক জনের মিলল সুখবর।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। ব্যাটিং-বোলিংয়ে দলের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেই টেস্ট নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন শাহিন শাহ আফ্রিদি।
৩ ঘণ্টা আগে