অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে পুলপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৬-৩ গোলে হেরেছে বাংলাদেশ পুরুষ দল। ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেও হার এড়াতে পারেননি আব্দুল্লাহ-দ্বীনরা।
চীনের ডাজুতে ৩ মিনিটে আওয়ান আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় পাকিস্তান। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে সমতায় ফেরান ইসমাইল হোসেন। দ্বিতীয় কোয়ার্টারে পাকিস্তানের হয়ে দুটি গোল করেন আলী হানজালা ও আতিফ আলী। বাংলাদেশ এর জবাব দেয় দারুণভাবে। তৃতীয় কোয়ার্টারে যাওয়ার আগে ২৮ ও ২৯ মিনিটে জাল কাঁপান দ্বীন ইসলাম ও ইসমাইল।
শেষ দুই কোয়ার্টারে অবশ্য পাত্তা পায়নি বাংলাদেশ। হজম করতে হয়েছে তিন গোল।
চার ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুলের দুইয়ে আছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান।

নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাস। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। অক্টোবরে তাঁকে লন্ডনের এক আদালতে হাজিরা দিতে হবে।
১ ঘণ্টা আগে
প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না সাকিব আল হাসান। ঘরের মাঠে হোক কিংবা বিদেশ—বাংলাদেশের জার্সিতে ২০২৪ সালের অক্টোবরের পর থেকে সাকিবকে দেখা যায়নি। মাঝে তাঁর ফেরার কথা অনেকবার শোনা গেলেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি। এখন ভবিষ্যৎ সাকিবের খোঁজে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
২ ঘণ্টা আগে
একটি সংখ্যাই দুই দলের ব্যবধানটা স্পষ্ট করে দেয়—৪৫। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮১তম, মালয়েশিয়া ১৩৬তম। এই ব্যবধান নিয়েই কাল ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে মুখোমুখি হবে দুই দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাই বাস্তবতাকে সামনে রেখেই মাঠে নামতে চান বাংলাদেশের কোচ টমাস ডুলি। তাঁর কাছে মালয়েশিয়ার বিপক্ষে
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। এখন ফিফা উইন্ডো ঘিরে সবার ব্যস্ততা। দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা-স্পেনসহ অন্যান্য দলও মাঠে নামবে এই সময়ে। কিন্তু ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেস যে কিছুতেই ভুলতে পারছেন না ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ টুর্নামেন্ট থেকে দ্রুত বিদ
৪ ঘণ্টা আগে