‘মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’—বহুল প্রচলিত প্রবাদটা আবারও ফিরে আসছে ডিয়েগো ম্যারাডোনার কল্যাণে। ২০২০ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে। তবু ১৯৮৬ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে এখনো বেঁচে রয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। নিলামে উঠছে তাঁর ৩৮ বছরের পুরোনো গোল্ডেন বল।
ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বলও গায়েব হয়ে গিয়েছিল হুট করে। সেই বল অবশেষে পাওয়া গেছে। ফ্রান্সের নিলামকারী প্রতিষ্ঠান আগুত গতকাল জানিয়েছে, ৬ জুন প্যারিসে এটা নিলামে তোলা হচ্ছে। প্রতিষ্ঠানের ধারণা, নিলামে এর দাম কয়েক লাখ ছাড়িয়ে যাবে। নিলামকারী প্রতিষ্ঠানের ক্রীড়া বিশেষজ্ঞ ফ্রাঙ্কোয়েস থিয়েরি বিবিসি স্পোর্টকে বলেন, ‘এটা নিয়ে অনেক গল্প ও কিংবদন্তি রয়েছে। যেমন এটা মাফিয়া চুরি করেছে সোনা তৈরি করতে। প্রয়োজনীয় সবকিছুই আমরা করেছি। পুলিশকে এ ব্যাপারে জানিয়েছি। বলের জন্য এক বছর ধরে চেষ্টা করছিলাম। বিস্তারিত জানতে অনেক গবেষণাও করেছি।’
ম্যারাডোনার জীবদ্দশাতেই গোল্ডেন বলটি ২০১৬ সালে ফ্রান্সে নিলামে কেনেন এক ব্যক্তি। তবে সেই ব্যক্তি জানতেনই না যে তিনি কী কিনেছেন। আগুত প্রতিষ্ঠানের থিয়েরি বলেন, ‘অন্যান্য জিনিসের সঙ্গে সে জিনিসটা নিয়ে এসেছিল। শুরুতে সে জানত না এটা গুরুত্বপূর্ণ কিছু। সে অনেক ট্রফি নিয়ে এসেছিল। তারপর ইন্টারনেটে খোঁজ করে বলের ব্যাপারে। ভেবেছিল এটা গোল্ডেন বলও হতে পারে। ম্যারাডোনা ও ফিফাকে ফোন দেওয়ার চেষ্টাও করে। তবে ভাগ্য সুপ্রসন্ন ছিল না।’
সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপের শিরোপা এনে দেন ম্যারাডোনা। করেছেন ৫ গোল, অ্যাসিস্টও করেছেন ৫ গোলে। যার মধ্যে আজতেকা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন দুই গোল। ‘হ্যান্ড অব গড’, ‘গোল অব দ্য সেঞ্চুরি’—আর্জেন্টাইন কিংবদন্তির দুটি স্মরণীয় ঘটনাই ঘটেছে সেবার। সেই ম্যাচের জার্সি, বল দুটোই নিলামে এর আগে তোলা হয়েছিল। সেগুলো বিক্রিও হয়েছিল মোটা অঙ্কে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে