
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। যদিও এতে সেমিফাইনালের টিকিট পেতে কোনো সমস্যা হয়নি তাদের।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে মালদ্বীপের দরকার ছিল ৪-০ গোলের জয়। অন্যদিকে ভুটানের সামনে শেষ চারে ওঠার জন্য জয়ের বিকল্প কিছু ছিল না। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় ভুটান। ৪৪ মিনিটে তাদের হয়ে গোলটি করেন তেনজিন।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। ৭৫ মিনিটে মোহামেদ জায়িজের গোলে সমতায় ফেরে তারা। পরে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আশাম ইব্রাহিমের গোলে এগিয়েও যায় দলটি। কিন্তু তিন মিনিট পর সমতায় ফেরে ভুটান। এক পয়েন্ট পেয়েও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তাদের। দুই পয়েন্ট নিয়ে সেমিতে ওঠে মালদ্বীপ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের অর্জন ৪ পয়েন্ট। ভুটানকে হারানোর আগে প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করে তারা।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে, তা জানা যাবে অপর গ্রুপের ভারত-নেপাল ম্যাচের পর।

ওয়ানডেতে নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। গত বছরের জুলাইয়ের পর আর এই সংস্করণে খেলা হয়নি টি-টোয়েন্টি দলের অধিনায়কের। এরপরও লিটনকে পরিকল্পনার বাইরে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরং এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক মন্তব্য করে আলোচনায় মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে ফাইনালে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। শেষ পর্যন্ত ভারত যদি শিরোপা জিতে নেয় তাহলে আমির কী বলবেন সেটাই এখন দেখার বিষয়।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ। তার আগে আগামীকাল নিজেদের ঝালিয়ে নেবে মেহেদী হাসান মিরাজের দল। বিসিএল অলস্টার একাদশের বিপক্ষে আজ খেলতে নামবে বিসিবি একাদশ। মূলত পাকিস্তান সিরিজে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে এই দল গড়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
এই জয়ে আবাহনীর সংগ্রহ ১৬ পয়েন্ট। তাদের ওপরে ওঠার সুযোগ থাকলেও ১৫ পয়েন্ট পাওয়া পুলিশ এফসি গাজীপুরে ১–১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। মানিকগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে ফকিরেরপুলও।
১২ ঘণ্টা আগে