
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ক্লাব মৌসুমের শেষটায় মাঠের বাইরে থেকেছেন লামিনে ইয়ামাল। পুরোপুরি ফিট না উঠলেও তাঁকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে রেখেছেন স্পেন দলের কোচ দে লা ফুয়েন্তে। তবে দলের তারকা এই ফরোয়ার্ডের বিশ্বকাপের শুরু থেকে খেলা নিয়ে আশাবাদী কোচ।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ ইরাকের বিপক্ষে খেলবে স্পেন। এই ম্যাচ সামনে রেখে আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লা ফুয়েন্তে। সেখানে তিনি বললেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই ফিট হয়ে যাবে ইয়ামাল।
ইয়ামালের মতো স্পেন দলের আরেক সদস্য নিকো উইলিয়ামসও চোটে পড়েছিলেন। ক্লাব মৌসুমের শেষ দিকে তাঁকেও মাঠের বাইরে থাকতে হয়েছে। দুজনকেই শুরু থেকে পাওয়ার আশা দে লা ফুয়েন্তের, ‘ক্লাবগুলোর সঙ্গে আমাদের সমন্বয় খুব ভালো। আগে থেকে নির্ধারিত পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করা হচ্ছে এবং খেলোয়াড়রা প্রতিদিনই উন্নতি করছে।’
১৭ বছর বয়সী বিস্ময়বালক ইয়ামালকে নিয়ে স্প্যানিশ কোচ বললেন, ‘এ পর্যন্ত যেভাবে সবকিছু এগোচ্ছে, তাতে ১৫ জুনের মধ্যে সে প্রস্তুত হয়ে যেতে পারে।’ ইরাকের বিপক্ষে আজকের প্রীতি ম্যাচে অবশ্য লামিনে ইয়ামাল কিংবা নিকো উইলিয়ামস—দুজনের কেউই খেলবেন না।
আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইউরোপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১২ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৪ ঘণ্টা আগে