
জয় আগেই নিশ্চিত হয়েছিল শ্রীলঙ্কার। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলসকে ফিরিয়ে আনুষ্ঠানিকতা সারলেন চারিথ আসালাঙ্কা। ক্যারিবীয়দের ৪১ রানে হারিয়ে গ্যারি কারস্টেন যুগের সূচনা জয় দিয়ে করল লঙ্কানরা। শ্রীলঙ্কানদের জন্য যেমন এটা খুশির খবর, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে সেটা দুশ্চিন্তা।
শ্রীলঙ্কার কোচ হিসেবে প্রথম জয় কারস্টেনের জন্য বিশেষ কিছুই। কিংসটনে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের কাছেও এই জয়ের মাহাত্ম্য কোনো অংশে কম নয়। ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে ওয়ানডেতে হারাল লঙ্কানরা। সবশেষ স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কা সাদা বলের এই সংস্করণে জিতেছিল ২০১৩ সালে। সেবার পোর্ট অব স্পেনের ক্যারিবীয়দের ৩৯ রানে হারিয়েছিল লঙ্কানরা।
কিংসটনে গতকাল ৪১ রানে হেরে দুশ্চিন্তা আরও একটু বেড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। বর্তমানে ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে উইন্ডিজ। ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৪। ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে শ্রীলঙ্কা। এক ম্যাচ জিতলেই উইন্ডিজ যে বাংলাদেশকে টপকে ৯ নম্বরে উঠে যেত, ব্যাপারটা তা নয়। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ৯ নম্বর স্থানটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দল খেলবে ওয়ানডে বিশ্বকাপ। বাকি পাঁচ দল আসবে বাছাইপর্ব খেলে। ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের এখন র্যাঙ্কিংয়ের ওপরের সারির দলগুলোর বিপক্ষে নিয়মিত জিততে হবে। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ড-নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে খেললেও বিশ্বকাপ খেলা হয়নি উইন্ডিজের।
টস হেরে আগে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা যে গতকাল খুব ভালো শুরু করেছিল, তা নয়। ৬.১ ওভারে ১ উইকেট হারিয়ে ২২ রানে পরিণত হয় লঙ্কানরা। দ্বিতীয় উইকেটে এরপর কুশল মেন্ডিস-পাতুম নিশাংকা ১২৮ বলে ১৩৬ রানের জুটি গড়েন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও নিশাংকা (৭৯), কুশল মেন্ডিস (৭২) দুজনেই তিন অঙ্ক ছুঁতে ব্যর্থ হয়েছেন। তবে ঝড় তুলেছে শেষের দিকে। শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৫ রান যোগ করে লঙ্কানরা স্কোরবোর্ডটা নিয়ে যায় ৭ উইকেটে ৩০৩ রানে।
৩০৪ রানের লক্ষ্যে নেমে প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৭৫ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুর এই ঝড় ধরে রাখতে পারেনি ক্যারিবীয়রা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা উইন্ডিজ ৪৯.২ ওভারে গুটিয়ে যায় ২৬১ রানে। অধিনায়ক শাই হোপের ৫৬ রানই ক্যারিবীয়দের ইনিংসে সর্বোচ্চ রান। তিনি একই সঙ্গে দলটির উইকেটরক্ষকও। শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরা ১০ ওভারে ৬৭ রানে নেন ৪ উইকেট। ৬২ বলে ৭২ রান করে ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস। ৬ ও ৮ জুন কিংসটনেই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা।

ডারউইনে আগামী ১৩ আগস্ট দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজের পর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করছে স্বাগতিকদের জন্য। ব্যস্ত সূচিকে সামনে রেখে দলে নিজের জায়গা ধরে রাখতে বাংলাদেশ সিরিজকে লক্ষ্যবস্তু বা
১৮ মিনিট আগে
তিন বছর পর টেস্টে অধিনায়কত্ব ফিরে পেয়ে শুরুটা খারাপ হয়নি বাবর আজমের। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাবর পেয়েছেন সিরিজসেরার পুরস্কার। তবে ৩১ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটারকে এখন সাংবাদিকদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন রশিদ লতিফ।
১ ঘণ্টা আগে
৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে কলম্বিয়া। যার প্রভাব পড়েছে ফুটবলের ওপরও। আর্জেন্টিনা-কলম্বিয়ার ক্লাবের মধ্যকার একটি ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ এখনো জানানো হয়নি।
৩ ঘণ্টা আগে
সৌরভ গাঙ্গুলীকে গত কয়েক মাস ধরে দেওয়া হচ্ছে একের পর এক হুমকি। গতকাল তাঁকে ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দিয়ে পাঠানো হয়েছে এক চিঠি। এরই মধ্যে পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে