বছরের প্রথম এল ক্লাসিকোতে বিধ্বস্ত হয়ে বেশ চাপের মুখে আছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। শুধু যে এল ক্লাসিকো হার, সেটি তো নয়। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও যে হাতছাড়া হয়েছে তাদের। তবে সমালোচনার মুখে উল্টো হুমকি দিয়েছেন জাভি। ‘আন্ডার-প্রেশারে’ থাকা বার্সা কোচ আজ বুধবার জানিয়েছেন, যদি তাঁর স্কোয়াড তাঁর প্রতি আর বিশ্বাস না রাখে তাহলে চাকরি থেকে ইস্তফা দেবেন।
গত রোববার সৌদি আরবের রিয়াদে সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে হারে বার্সা। চলতি মৌসুমের লা লিগাতেও শিরোপা ধরে রাখাটা কঠিন তাদের জন্য। টেবিলের শীর্ষে থাকা জিরোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে কাতালান জায়ান্টরা। যা তাদের গত দুই লা লিগা মৌসুমের পারফরম্যান্সের সঙ্গে পুরোপুরি বিপরীত অবস্থান। যার কারণে স্বাভাবিকভাবে চাপ বাড়ছে জাভির কাঁধের ওপর।
ফরোয়ার্ডরা যেন গোল করাটায় ভুলে গেছে। হয়তো কোচের কথা খুব একটা কানে তুলছেন না। তাই সমালোচনার মুখে বার্সা কোচও শিষ্যদের হুমকি দিয়ে রেখেছেন। এল ক্লাসিকোতে হারের দুঃখ ভুলে আগামীকাল তৃতীয় বিভাগের দল ইউনিয়নিস্তানের বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচের আগে সাংবাদিকদের বলেছেন, ‘যদি আমার খেলোয়াড়েরা আমাকে আর অনুসরণ না করে, আমি ব্যাগ গুছিয়ে চলে যাব। যদি গত বছর লা লিগা না জিততাম, তবে এখানে থাকতাম না। যখন কেউ বলবে, সমস্যা আছে তবে চলে যাব।’
বার্সার সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আরও বলেছেন, ‘আমি এই ক্লাবকে ভালোবাসি। কিছু এনে দেওয়ার জন্য এখানে আছি। যদি সেটি করতে না পারি, বাড়ি চলে যাব।’

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
২০ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
২০ মিনিট আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৩ ঘণ্টা আগে