
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের তিন দিন পেরিয়ে গেলেও আলোচনা থামছে না। কানসাস সিটিতে লিওনেল মেসির হ্যাটট্রিকে রেকর্ড বই তছনছ হয়েছে বলেই নয়। প্রশ্ন উঠেছে ম্যাচের রেফারিং নিয়েও। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ফিফার কাছে অভিযোগ জানানো হয়েছে বলে এএফপি, রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।
আর্জেন্টিনা ম্যাচে রেফারিংয়ের মান নিয়ে ফিফার কাছে অভিযোগ করা হয়েছে বলে আলজেরিয়া ফুটবল ফেডারেশনের (এফএএফ) সূত্রের বরাতে গতকাল রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছে। রেফারি সাইমন মার্চিনিয়াকের বিরুদ্ধে ফিফার রেফারিং কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে আলজেরিয়া। সেখানে মেসির আলোচিত ট্যাকলের কথা উল্লেখ করা হয়েছে। ৩০ মিনিটে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দিকে ট্যাকল করার পর রেফারি স্রেফ ফাউলের বাঁশি বাজালেও কার্ড দেখাননি।
মেসির ট্যাকলের পাশাপাশি ম্যাচের দ্বিতীয়ার্ধের আরও একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। আলজেরিয়ার মিডফিল্ডার ইবরাহিম মাজার মুখে আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তার কনুই দিয়ে আঘাত করেও শাস্তি পাননি। এই ঘটনার সময় মার্চিনিয়াক মাত্র ১ মিটার দূরে অবস্থান করছিলেন। ততক্ষণে আর্জেন্টিনা ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল।
মেসির ট্যাকল নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে। তৎক্ষণাৎ আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিরুদ্ধে আলজেরিয়ার ফুটবলাররা জোরালো আবেদন করলেও মার্চিনিয়াক কোনো ব্যবস্থা নেননি। মেসির তারকাখ্যাতির কারণেই কি তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি—এমন প্রশ্নও তুলেছেন ফুটবলপ্রেমীরা। মার্চিনিয়াকের পাশাপাশি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ভিএআরের প্রধান ছিলেন তোমাস কিয়াতোস্কি।
২০২২ সালে কাতারের লুসাইলে আর্জেন্টিনা-ফ্রান্স ধ্রুপদী ফাইনালেও রেফারি ছিলেন মার্চিনিয়াক। সাড়ে তিন বছর পর আর্জেন্টিনার আরেকটি বিশ্বকাপে রেফারিং করে সমালোচিত হয়েছেন তিনি। পরশু ডালাসে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। এই ভেন্যুতে ২৮ জুন হবে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ।

গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হতে পারলে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’ (নেদারল্যান্ডস, জাপান,সুইডেন ও তিউনিসিয়া) এর রানার্সআপ দল। তাত্ত্বিকভাবে গ্রুপ চ্যাম্পিয়নের চেয়ে রানার্সআপ দলের মুখোমুখি হওয়া কিছুটা সহজ। এর চেয়েও বড় সুবিধা হলো, গ্রুপসেরা হলে নকআউট পর্বের ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের
৮ মিনিট আগে
হাইতির বিপক্ষে আজ ফিলাডেলফিয়ায় ৪০ মিনিটে মাঠ ছেড়ে চলে যান রাফিনিয়া। চিকিৎসকেরা যখন তাঁকে নিয়ে যাচ্ছিলেন, তখন চোখের পানি মুচছিলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। তাতে করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দুশ্চিন্তা বেড়েছে।
১২ মিনিট আগে
নিশ্চিত এই বিপদ কাটার ঠিক পরপরই কার্লো আনচেলত্তি দলে দুটি পরিবর্তন আনেন। মাঠের জোড়া গোলের নায়ক কুনিয়া এবং মিডফিল্ডার পাকেতাকে তুলে তিনি মাঠে নামান গাব্রিয়েল মার্তিনেল্লি এবং তরুণ ওয়ান্ডারকিড এনদ্রিককে। রিয়াল মাদ্রিদের এই তরুণ ফুটবলারকে মাঠে নামতে দেখে গ্যালারিতে উল্লাসের জোয়ার বয়ে যায়, কেননা নিজের
২৬ মিনিট আগে
প্রথমার্ধেই হাইতিকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চালকের আসনে বসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিলাডেলফিয়ার ‘দ্য লিঙ্ক’ স্টেডিয়ামে মাথিউস কুনিয়ার জোড়া গোল এবং প্রথমার্ধের যোগ করা সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের চমৎকার ফিনিশিংয়ে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়
২ ঘণ্টা আগে