
বার্সেলোনার কাজটা আরেকটু সহজ করে দিল রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা। পয়েন্ট ভাগ করে শিরোপার লড়াই থেকে আরও একধাপ পিছিয়ে পড়ল মাদ্রিদের ক্লাবটি। বেতিসের সঙ্গে ড্রয়ের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রিয়ালের প্রধান কোচ আলভারো আরবেলোয়া।
প্রতিপক্ষের মাঠ এস্তাদিও দে লা কার্তুজায় ১৭ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের গোলে জয়ের পথেই ছিল রিয়াল। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে হেক্টর ভেল্লেরিন সফরকারীদের জালে বল পাঠিয়ে বেতিসকে এক পয়েন্ট এনে দেন। এই গোলের আগে ফারল্যান্ড মেন্দি ফাউলের শিকার হলেও ফাউল না দেওয়া এবং একটি হ্যান্ডবলের জন্য পেনাল্টি না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন আরবেলোয়া।
আরবেলোয়া বলেন, ‘আমার কাছে এটা একেবারেই পরিষ্কার। বেটিসের গোলের আগে মেন্ডিকে স্পষ্ট ফাউল করা হয়েছে। সমস্যা হলো, রেফারিদের ফুটবলটা বোঝা দরকার—কখনো কখনো তারা সেটা বোঝেন না। অনেক সময় শরীরের ভারসাম্য নষ্ট করতে খুব বেশি কিছু লাগে না, আর আপনি পড়ে যান। এটা বোঝার জন্য ফুটবলটা বুঝতে হবে, আর এখানেই বড় সমস্যা—বিশেষ করে যারা এসব সিদ্ধান্ত নেন, তারা বোঝেন না, জানেনও না।’
প্রথমার্ধের আলোচিত এই পেনাল্টির অভিযোগ নিয়ে আরবেলোয়া বলেন, ‘আমার কাছে এটা পরিষ্কার পেনাল্টি—হাতটা বাইরে ছিল, ব্রাহিমের শট থেকে। আর কী চাই? এরপর শেষ মুহূর্তে মেন্ডি যখন পজিশন জিতে নিয়েছে, তখন সামান্য টানাটানি বা স্পর্শ—এসব সিদ্ধান্তই ম্যাচের ওপর বড় প্রভাব ফেলে।’
৩৩ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৭৪ পয়েন্ট। টেবিলের দুইয়ে আছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। শীর্ষে অবস্থান করছে বার্সা। ৩২ ম্যাচে কাতালানদের নামের পাশে আছে ৮২ পয়েন্ট। আজ রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গেতাফে। ম্যাচটিতে জিতলে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে যাবে বার্সা।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে ব্যবধান বেড়ে গেলেও শিরোপার আশা ছাড়ছেন না আরবেলোয়া। তিনি বলেন, ‘একদমই না (শিরোপার আশা শেষ হয়নি)। বেটিসের সঙ্গে ড্র হলেও এখনো বিশ্বাস করি আমরা লা লিগা জিততে পারি। সামনে অনেক পথ বাকি, আর এই দল কখনো লড়াই থামায় না।’

ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
২ ঘণ্টা আগে
গতি, সুইং, বাউন্স—প্রতিপক্ষকে ঘায়েল করতে যা যা দরকার, ডারউইনে আজ বাংলাদেশের পেসারদের মধ্যে ছিল সবকিছুই। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদদের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২০০-এর আগেই। বিধ্বংসী বোলিংয়ে দুই বছর আগের স্মৃতি ফেরাল বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় এমন একটা দিন বাংলাদেশ কাটাবে, তা কজনে কল্পনা করতে পেরেছিলেন? কদিন আগে এই বাংলাদেশ ইনিংসে হেরেছে জিম্বাবুয়ের কাছে। তার ওপর ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের যে দল টেস্ট খেলেছে, সেই দলের কোনো ক্রিকেটারেরই ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আজ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্র
৪ ঘণ্টা আগে
ঘরের মাঠের চেয়ে বিদেশের মাঠেই বেশি সাবলীল হাসান মাহমুদ। পেস, সুইংয়ে ব্যাটারদের কাবু করেন নিয়মিতই। অস্ট্রেলিয়ায় এবার প্রথমবার টেস্ট খেলতে নেমেই আগুন ঝড়াচ্ছেন হাসান। ছুঁয়ে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। হাসানের সামনে এখন কেবল শাহাদাত হোসেন রাজীব ও তাসকিন আহমেদ।
৫ ঘণ্টা আগে