
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফুটবলপ্রেমীদের মধ্যে এ ম্যাচ ঘিরে ব্যাপক আগ্রহ অনুভব করছে বাফুফে। টিকিটের বেশ চাহিদা থাকতে পারে বলেও মনে করছে ফুটবল ফেডারেশন। যদিও এখন পর্যন্ত টিকিট বিক্রি শুরু করেনি তারা। তবে ভিআইপি গ্যালারির একটি অংশ টেলিকম প্রতিষ্ঠান রবির কাছে বিক্রি করেছে বাফুফে। সেখানে বসে হামজা চৌধুরী-সমিত সোমদের খেলা দেখতে পারবেন রবির গ্রাহকেরা। সে জন্য মাই রবি অ্যাপে গিয়ে অংশ নিতে হবে ‘সুপার রবিবার’ ক্যাম্পেইনে।
আজ সংবাদ সম্মেলনে রবির চিফ কমার্শিয়াল অফিসার সিহাব আহমাদ বলেন, ‘রবি সুপার রবিবার ক্যাম্পেইন দ্বারা আমরা রবিবারকে গ্রাহকদের জন্য একটি আনন্দময় দিনে পরিণত করার লক্ষ্যে কাজ করছি, এবং এই যাত্রা শুরু হয় আরও ৬ মাস আগে। অত্যন্ত উৎসাহজনক সাড়া পেয়ে আমরা ২৫ মে সুপার রবিবারকে গ্রাহকদের জন্য আরও স্মরণীয় করে রাখার প্রস্তুতি নিচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিমও। তিনি বলেন, ‘রবির সুপার রবিবার উদ্যোগে একসঙ্গে কাজ করতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। এই সহযোগিতার ফলে আমরা ১০ জুনের ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য আরও উৎসাহিত, এবং ভবিষ্যতে রবির সঙ্গে আরও বড় পার্টনারশিপ নিয়ে আমরা আশাবাদী।’

ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৫ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
১ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
২ ঘণ্টা আগে
শিরোপার মঞ্চে আবারও জাদু দেখালেন আনহেল দি মারিয়া। তাঁর জোড়া গোলে এস্তুদিয়ান্তেস দে লা প্লাতাকে ৩-১ গোলে হারিয়ে সুপারকোপা ইন্টারন্যাশনালের শিরোপা জিতেছে রোসারিও সেন্ট্রাল।
২ ঘণ্টা আগে