যতই দিন যাচ্ছে, লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা উঁকি দিচ্ছে। কান পাতলেই শোনা যায় মেসির বার্সায় ফেরার গুঞ্জন। মেসির বাবা হোর্হে মেসি এবার দেখা করেছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে।
মেসির বাবার সঙ্গে লাপোর্তার সাক্ষাতের কথা জানিয়েছে স্পেনের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম কাদেনা সার। স্প্যানিশ এই সংবাদমাধ্যম জানিয়েছে, কদিন আগে মেসির বাবা ও এজেন্ট দেখা করেছেন লাপোর্তার সঙ্গে। বার্সায় মেসির ফেরার ব্যাপারে কোনো আলাপ হয়নি। তবে মেসিকে সম্মান জানাতে ক্যাম্প ন্যুতে এক বিশেষ ম্যাচ আয়োজন করার কথা উল্লেখ করেছেন বার্সা সভাপতি।
২০২১ সালে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমান মেসি। এ বছরের জুনে পিএসজির সঙ্গে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন করে চুক্তি না বাড়ানোর সম্ভাবনাই বেশি। কেননা, গত মাসে ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক বিচ্ছেদের কথা জানিয়েছে। এমন অবস্থায় অনেক জায়গায়, বিশেষ করে বার্সার কথা শোনা যাচ্ছে বেশি।
এর আগেও মেসিকে পরোক্ষভাবে বার্সেলোনায় ফেরানোর চেষ্টা করেছিলেন লাপোর্তা। মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে যোগাযোগ করেছিলেন বার্সার বর্তমান সভাপতি। এ ব্যাপারে লাপোর্তা তখন বলেন, ‘আমি হোর্হে মেসির সঙ্গে কথা বলেছি। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলেছি এবং মেসিকে সম্মান জানাতে একটি বিশেষ ম্যাচ আয়োজন করতে চাই। সে এখন পিএসজিতে আছে। তাই আমি বলতে চাই না যে সে ফিরবে কি ফিরবে না।’

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে