
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা লড়াইটা বলা যায় এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে। টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পয়েন্ট টেবিলের তিনে আছে বটে, কিন্তু অনেকটা দূরত্ব (১০ পয়েন্টের) নিয়ে। তাই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আজ আবাহনী-মোহামেডানের ঐতিহ্যবাহী দ্বৈরথটি পাচ্ছে আলাদা গুরুত্ব।
১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহামেডান। আলফাজ আহমেদের দল এখন পর্যন্ত হারের দেখা পেয়েছে এক ম্যাচে। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব তেমন কোনো অসুবিধায় ফেলতে পারেনি তাদের। মৌসুমজুড়ে দারুণ ছন্দেই আছে তারা। সর্বশেষ ম্যাচে বসুন্ধরাকে হারিয়ে আরও সহজ করেছে শিরোপাজয়ের পথ। তবে আবাহনী ঠিকই নিশ্বাস ফেলছে তাদের ঘাড়ে।
৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আবাহনী (২৬)। তাই ধানমন্ডির ক্লাবটি ব্যবধান কমাতে মুখিয়ে আছে আজকের ম্যাচটি জিততে। ফেডারেশন কাপে বসুন্ধরার বিপক্ষে তাদের ফাইনালটি এখনো অসমাপ্ত রয়েছে। শিরোপা জিতে থাকলে আত্মবিশ্বাসের পারদটা আরও উঁচুতে থাকত মারুফুল হকের দলের।
লিগে প্রথম দেখায় কুমিল্লাতেই আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান। দলের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। এবারও তাঁর ওপর থাকছে গুরুদায়িত্ব। আজ এর পুনরাবৃত্তি করলে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হবে তাদের। তাই নিজেদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ মাঠে নামবে তারা। জিতলে ব্যবধান হবে ৭ পয়েন্টের।
লিগে সেই হারের প্রতিশোধ আবাহনী নেয় ফেডারেশন কাপে। মোহাম্মদ ইব্রাহিমের গোলে মোহামেডানকে ১-০ ব্যবধানে হারায়। পরে তো নাম লেখাল ফাইনালে। বসুন্ধরা কিংসের বিপক্ষে অসমাপ্ত সেই ম্যাচেও গোলের দেখা পেয়েছেন ইব্রাহিম। তিনি ছাড়াও আবাহনীকে আত্মবিশ্বাস জোগাচ্ছেন দুই বিদেশি রাফায়েল অগুস্তো ও এমেকা অগবুহ। লিগের প্রথম পর্বে কোনো বিদেশি ছাড়াই খেলেছিল আকাশি-নীল জার্সিধারীরা। তাই প্রথম লেগের চেয়ে শক্তিতে আজ অনেকটা এগিয়ে থেকে মাঠে নামবে মারুফুল হকের দল।
গতকাল প্রিমিয়ার লিগে ছিল দুটি ম্যাচ। ঢাকা ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে একমাত্র গোলটি করেন জাকোঙ্গির কুরবোনবয়েভ। এই জয়ে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে পুলিশ।
অপর ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে এগিয়ে থেকে ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ৩৩ মিনিটে দলটির হয়ে গোলটি করেন ওজুকু ডেভিড। বিরতির পর ৫৬ মিনিটে সারওয়ার জাহান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফর্টিস। একজন বেশি খেলার সুবিধা নিয়ে ৬৬ মিনিটে বেন ইব্রাহিমের গোলে সমতায় ফেরে ফকিরেরপুল। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের আটে আছে তারা। ছয়ে থাকা ফর্টিসের পয়েন্ট ১৮।

রোববার অমৃতসর সিনিয়রের হয়ে তারন তারনের বিপক্ষে মাত্র ৯১ বলে ২৩৩ রান করেন অভিষেক। ২৫ বছর বয়সী ওপেনারের ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও ২৫ ছক্কায়। স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য; ২৫৬.০৪। সেই ম্যাচে অভিষেকের একটি ছক্কার ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
১ মিনিট আগে
অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই বাড়তি সুবিধা পেয়ে থাকেন পেসাররা। অজিদের আছে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, জশ বোল্যান্ডদের মতো দুর্দান্ত সব পেসার। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটারদের যে কঠিন পরীক্ষাই দিতে হবে, সেই বাস্তবতা বুঝতে পারছেন সুমন। তবে বাংলাদেশ যে এবার আর শুধু খেলার জন্যই খেলবে না
২২ মিনিট আগে
রঞ্জি ট্রফির টানা দুই মৌসুম দুর্দান্ত পারফর্ম করেছেন আকিব নবি। এরপরও যেন কোনোভাবেই ভারতীয় দলে জায়গা পাচ্ছিলেন। অবশেষে অপেক্ষা ফুরাল এই পেসারের। চোটের কারণে ছিটকে যাওয়া যশপ্রীতি বুমরার বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজের দলে ডাক পেলেন আকিব।
১ ঘণ্টা আগে
পোর্ট অব স্পেন টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৩৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা যেভাবে হয়েছিল, তাতে স্বাগতিকদের বিপদ আরও বাড়তে পারত। সেটা হতে দেননি গ্রিভস। ব্যাট করতে নেমে দলীয় ১৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সারির ব্যাটারদের হারিয়ে যখন অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ক্যারিবীয়
২ ঘণ্টা আগে