কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধন হয়েছে গতকাল। অনুষ্ঠানের একপর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানে আমেরিকান সুপারস্টার মরগান ফ্রিম্যানের সঙ্গে মঞ্চে দেখা যায় এক তরুণকে।
অন্য সব পাশে রেখে ফুটবলপ্রেমী ও নেটিজেনদের আলোচনায় এখন এই তরুণ। কাতারে জন্ম নেওয়া এই তরুণের নাম গানিম আল মুফতাহ। যিনি এই বছর ফিফা বিশ্বকাপের শুভেচ্ছাদূতের একজন। ২০ বছর বয়সী গানিমের জন্ম থেকেই দুই পা নেই। ‘কডাল রিগ্রেশন সিন্ড্রোম’ রোগে আক্রান্ত তিনি। খুব কম মানুষেরই এই রোগ দেখা যায়।
শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়ায়নি গানিমের সামনে। ছোট থেকেই শারীর নিয়ে অনেক বেশি কথা বলতে ও শুনতে হয়েছে তাঁকে। সহপাঠী-বন্ধুদের বোঝাতেন, তাঁর অসম্পূর্ণ শরীরের জন্য সে মোটেও দায়ী নন। সৃষ্টিকর্তা তাঁকে যে অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে পাঠিয়েছেন, তাতে তিনি কৃতজ্ঞ।
এই ইতিবাচক কথা বলতে বলতেই গানিম হয়ে গেছেন মোটিভেশনাল স্পিকার। এখন অনেক মানুষের অনুপ্রেরণাও এই তরুণ। তাঁর ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে মানুষকে অনুপ্রেরণা দিতে বিভিন্ন কথা বলে। তাঁর আইসক্রিমের ব্যবসাও রয়েছে।
গতকাল মরগান ফ্রিম্যানের সঙ্গে যখন মঞ্চে পরিচিত হচ্ছিলেন, তখন গানিম ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন থেকে কথা বলেন। মরগ্যানের সঙ্গে পরিচয়ের সূত্রে গানিম সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াত তুলে ধরেন, ‘হে মানব, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিতি হও। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত, যে সর্বাধিক পরহেজগার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ।’
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মরগান ফ্রিম্যানের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন গানিম। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গানিম পরোপকারের জন্য পরিচিত। অভাবী-দুস্থ পরিবারকে সহায়তা করতে প্রতিষ্ঠা করেছেন ‘অ্যাসোসিয়েশন অব গানিম’।
তাঁকে ২০১৪ সালে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ শান্তির দূত হিসেবেও মনোনীত করেছিলেন। গানিম ভবিষ্যৎ প্যারালিম্পিয়ান হওয়ার স্বপ্ন দেখেন। তাঁর প্রিয় খেলা যে ফুটবল, না বললেও চলছে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে