
রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন মোহাম্মদ সালাহ। গোল যেমন করছেন, তেমনি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হতে না হতেই সালাহ দেখালেন তাঁর জাদু। এক রাতে তিনি গড়লেন একাধিক রেকর্ড।
অ্যানফিল্ডে গতকাল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে লিভারপুলের নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। ম্যাচে খেলতে নেমেই সালাহ ভাঙলেন কিংবদন্তি স্টিভেন জেরার্ডের রেকর্ড। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ ম্যাচ খেলেছেন সালাহ। মিসরীয় ফুটবলারের কারণে রেকর্ড বইয়ে তিনে চলে গেলেন জেরার্ড। অলরেডদের জার্সিতে জেরার্ড চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ৭৩ ম্যাচ।
আতলেতিকোর বিপক্ষে গত রাতে অ্যানফিল্ডে নামার সঙ্গে সঙ্গে তো রেকর্ড সালাহ গড়েছেন। নতুন এক ইতিহাস গড়তে মিসরীয় ফুটবলারের লেগেছে কেবল ৬ মিনিট। ৪ মিনিটে সালাহর ফ্রি-কিক প্রথমে রিসিভ করেন লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসন। পরবর্তীতে রবার্টসন সেটা গোলে পরিণত করেছেন। অ্যাসিস্টের পর গোল করতে সালাহ সময় নিয়েছেন ২ মিনিট। ৬ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে সালাহ গোল করেন। মিসরীয় ফুটবলারের ইতিহাস গড়ার তথ্য জানা গেছে ‘অপ্টো জো’-এর কাছ থেকে। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ‘অপ্টা’ জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ৬ মিনিটের মধ্যে গোল, অ্যাসিস্ট দুটিই করেছেন সালাহ।
লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৮০ ম্যাচ খেলার রেকর্ড জেমি ক্যারাঘারের। অলরেডদের জার্সিতে ১৯৯৬ থেকে ২০১৩ পর্যন্ত খেলেছেন ক্যারাঘার। এদিকে এ বছরের এপ্রিলে সালাহ লিভারপুলের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি করেছেন। এবারের চ্যাম্পিয়নস লিগে ৭ ম্যাচ খেলে মিসরীয় ফরোয়ার্ডের রেকর্ডটা নিজের নামে লিখিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি।
সালাহর নতুন রেকর্ডের রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লিভারপুল। আতলেতিকোর দুটি গোলই করেছেন মার্কোস লরিয়েন্তে। প্রথম গোলটা করেছেন ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে। দ্বিতীয় গোলটা এসেছে ৮১ মিনিটে। ৯০ মিনিট পর্যন্ত যখন ২-২ সমতায়, তখন পার্থক্য গড়ে দেন ভার্জিল ফন ডাইক। ডমিনিক সোবোসলাইয়ের অ্যাসিস্টে ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোল করেন ভার্জিল ফন ডাইক। একই রাতে আরেক তারকা হ্যারি কেইন জোড়া গোল করেন আলিয়াঞ্জ অ্যারেনায়। সেই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। চেলসির একমাত্র গোলটি ২৯ মিনিটে করেন কোল পালমার। বায়ার্নের আরেকটি গোলে অবদান রয়েছে চেলসিরও। ২০ মিনিটে চেলসি ডিফেন্ডার ট্রেভো চ্যালোবা করেছেন আত্মঘাতী গোল।

ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
১২ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
২ ঘণ্টা আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে