বিশ্ব ফুটবলকে অসংখ্য তারকা ফুটবলার উপহার দিয়েছে ব্রাজিল। প্রতিভা তৈরিতেও অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে সেলেসাওরা। প্রায়ই নতুন নতুন প্রতিভা বের করে এনে ফুটবল বিশ্বকে চমকে দেয় দেশটি। যার প্রমাণ ফুটবল সম্রাট পেলে থেকে শুরু করে হালের ভিনিসিয়াস জুনিয়রের দিকে তাকালে পাওয়া যাবে। তবে সাম্প্রতিক অতীতে ব্রাজিল দল অতিমাত্রায় নেইমার নির্ভর হয়ে পড়েছিল। সেই ধারা থেকে এখন ব্রাজিল বেরিয়ে এসেছে বলে দাবি করেছেন কোচ তিতে। জানিয়েছেন, নতুন প্রজন্মের ওপর নির্ভরতার কথাও।
২০১৪ বিশ্বকাপ ছিল ব্রাজিলের ঘরের মাটিতেই। অনেক আশা নিয়ে তাঁরা বিশ্বকাপ শুরু করেছিল। কিন্তু নেইমারের ইনজুরি বিশ্বকাপের চিত্রপট পাল্টে দিয়েছিল। জার্মানির বিপক্ষে ৭-০ গোলে হারের পেছনে তাঁর না খেলার বিষয়টি সামনে এনেছিল ব্রাজিল। নেইমারের ওপর দল কতটা নির্ভর ছিল সেই প্রমাণ ছিল ওই ম্যাচটি।
এখন ব্রাজিলের মূল স্কোয়াডের বাইরেও অনেক মেধাবী তরুণ খেলোয়াড় দলের আশপাশে আছে। যাঁরা সুযোগ পেলেই নিজেদের প্রতিভার ছাপ রাখছেন। ভিনিসিয়াস, রদ্রিগো, অ্যান্টনি, গ্যাব্রিয়েল মার্টিন এই উদীয়মান তারকাদের মধ্যে অন্যতম। ফলে নেইমারদের গুরুকে এখন আর কোনো একক খেলোয়াড়ের ওপর আস্থা রাখতে হচ্ছে না।
কোচ তিতে জাপানের মুখোমুখি হওয়ার আগে স্পষ্ট করে বলেছেন, ‘আমাদের হাতে নতুন প্রজন্ম আছে। তাঁরা দলে সুযোগ পেলেই ভালো করছে। তাই ব্রাজিল এখন আর নেইমারের ওপর নির্ভরশীল নয়। তাঁকে ছাড়াও দল ম্যাচ জিততে পারে’।
এ সময় নিজের দায়িত্ব নিয়ে তিতে বলেছেন, ‘আমি অনেক দিন ধরে ব্রাজিল দলের দায়িত্বে আছি। এই সময় আমি যেমন অনেক কিছু ভুল করেছি, তেমনি অনেক ভালো কাজও করেছি’।

সময়টা দারুণ যাচ্ছে বাবর আজমের। তাঁর নেতৃত্বে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল এই তারকা ব্যাটার। সামনের দিনগুলোতে সুযোগ এলে জাতীয় দলের নেতৃত্বে ফিরতে আপত্তি নেই বলেই ইঙ্গিত দিলেন বাবর।
২২ মিনিট আগে
৩৪ রাউন্ডেই বার্সেলোনার সামনে লা লিগার শিরোপা জেতার সুযোগ তৈরি হয়েছে। এ জন্য মিলতে হবে দুটি সমীকরণ। ওসাসুনার বিপক্ষে নিজেদের জয়ের পর এসপানিওলের সঙ্গে রিয়াল মাদ্রিদের ড্র কামনা করতে হবে। আপাতত নিজেদের কাজটা সেরে বেশ স্বস্তিতেই আছে বার্সা। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চোখ রিয়াল ম্যাচের দিকে।
১ ঘণ্টা আগে
নিউজিল্যান্ড সিরিজ শেষ হয়েছে গতকাল সন্ধ্যায়। এরপরও বিশ্রাম নেওয়ার ফুরসত পাচ্ছেন না লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা। ওয়ানডে, টি-টোয়েন্টি শেষে এবার টেস্টের পালা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল।
২ ঘণ্টা আগে
আজ মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে নবাগত হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে মাঠে নামবে বাবর আজম-নাহিদ রানাদের পেশোয়ার জালমি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায় । এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
২ ঘণ্টা আগে