মইজ কিনের কাছে গতকাল ব্যাপারটা যেন ছিল—‘এলাম আর গেলাম।’ ৪০ সেকেন্ড মাঠে থাকতে পেরেছেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড।
সিরি-‘আ’তে গতকাল অলিম্পিকো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রোমা-জুভেন্টাস। ৮৯ মিনিটে হুয়ান কুয়াদ্রাদোর বদলি হিসেবে নেমেছিলেন মইজ। রোমার ডিফেন্ডার জিয়ানলুকা মানচিনির সঙ্গে তর্কে জড়ান মইজ। তর্কের এক পর্যায়ে মানচিনিকে বাজেভাবে লাথি মারেন মইজ। জুভেন্টাসের ফরোয়ার্ডকে লাল কার্ড দেখান রেফারি ফ্যাবিও মারেসকা। মাত্র ৪০ সেকেন্ড মাঠে ছিলেন মইজ।
মইজ যেমন গতকাল লাল কার্ড দেখেছেন, তেমনি জুভেন্টাসও হেরে গেছে। তুরিনের বুড়িদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে রোমা। রোমার হয়ে গোল করেছেন মানচিনি।
সিরি-‘আ’ এর পয়েন্ট তালিকায় পাঁচ থেকে চারে উঠে এসেছে রোমা। ২৫ ম্যাচে ১৪ জয়, ৫ ড্র ও ৬ পরাজয়ে ৪৭ পয়েন্ট এখন হোসে মরিনহোর দলের। সমান ৪৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে এসি মিলান। গোল ব্যবধানে এগিয়ে থাকায় মিলানের চেয়ে এগিয়ে রোমা। ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। আর ২৫ ম্যাচে ৩৫ পয়েন্ট পেয়ে ৮ নম্বরে জুভেন্টাস।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১১ ঘণ্টা আগে