
২০০০ সালে বায়ার্ন মিউনিখের বয়সভিত্তিক দলে সেই যে শুরু, এর পর জীবনের পরের বছরগুলো কেটেছে সেই দলটিতেই। সময়ের হিসেবে তাই বায়ার্নে টমাস মুলারের ক্যারিয়ারের ব্যাপ্তি ২৫ বছরের। এত দিনের সেই সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে এবার। ৩৫ বছর বয়সী মুলারের সঙ্গে চুক্তি নবায়ন না করায় চলতি মৌসুম শেষেই বায়ার্ন ছেড়ে যেতে হচ্ছে জার্মানির বিশ্বকাপজয়ী এই তারকাকে।
মুলার অবশ্য আরও কিছুদিন থেকে যেতে চেয়েছিলেন বায়ার্নে। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ আজ নিশ্চিত করেছে, তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াবে না তারা। তাই একটা অভিমান নিয়েই বায়ার্ন ছেড়ে যেতে হচ্ছে মুলারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুলার জানিয়েও দিয়েছেন, ‘যেভাবে চেয়েছিলাম, (বায়ার্নে) শেষটা সেভাবে হচ্ছে না।’
তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি সংক্রান্ত বিষয়গুলো প্রকাশ্যে আসাটাও পছন্দ হয়নি মুলারের। তবে একটা অভিমান থাকলেও, বায়ার্ন তাঁর কাছে ভালোবাসার আরেক নাম বলেই জানিয়েছেন মুলার, ‘ক্লাবটির সঙ্গে আমার বিশেষ সম্পর্ক। ক্লাব আর আমাদেরর দারুণ সব সমর্থকদের প্রতি ভালোবাসা থাকবে চিরকাল।’
বয়সভিত্তিক দল থেকে ২০০৮ সালে বায়ার্নের মুল দলে যোগ দেওয়া মুলার ক্লাবটির জার্সিতে ৭৪৩ ম্যাচে ২৪৭ গোল করেছেন। ১২টি লিগ শিরোপা ছাড়াও বায়ার্নের হয়ে জিতেছেন ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি উয়েফা সুপার কাপ। তাঁর সাফল্যের ঝুড়িতে আছে ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা এবং ২টি ক্লাব বিশ্বকাপের শিরোপাও।
বায়ার্ন ছেড়ে যাওয়ার আগে আরও একবার লিগ জিততে চান মুলার, বায়ার্নকে দেখতে চান চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। আর এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়।
মুলারের সম্মানে বিদায়ী এক ম্যাচ আয়োজন করবে বায়ার্ন। আজ এক বিবৃতিতে এই তথ্য দিয়ে বায়ার্ন বলছে, জুনে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও খেলবেন। ক্লাব প্রেসিডেন্ট হারবার্ট হেইনার বলেন, ‘বাভারিয়ান রূপকথার ক্যারিয়ার গড়েছেন মুলার।’
পশ্চিম জার্মানির ওয়েলহেইম শহরে জন্ম নেওয়া মুলার ১০ বছর বয়সে ক্লাবে যোগ দেন। ২০০৮ সালে ইয়ুর্গেন ক্লিন্সমানের অধীনে হামবুর্গের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক তাঁর। সেই দলটিতে ছিলেন ভিনসেন্ট কোম্পানিও, যিনি বর্তমানে বায়ার্নের কোচ।
সাম্প্রতিক সময়ে বায়ার্নের শুরুর একাদশে অনিয়মিত হয়ে পড়েছিলেন মুলার। এই অনিয়মিত হয়ে পড়াটাই বায়ার্নে তাঁর থাকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। জার্মানির সংবাদমাধ্যমের ধারণ, ক্যারিয়ারের বায়ার্ন অধ্যায় শেষে তিনি যুক্তরাষ্ট্রের এমএলএসে যেতে পারেন।

বেশি দিন হয়নি অস্ট্রেলিয়াকে বিদায় বলেছেন মইজেস হেনরিকস। গত মাসে অজিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জন্মস্থান পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। এটা ‘ঘরের ছেলে ঘরে ফেরা’র মতোই। জন্মভূমির জার্সিতে ফেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যাারিয়ারের প্রথম সেঞ্চুরি।
৩৬ মিনিট আগে
ডারউইনের পর ম্যাকাইতে এখন আরেক ইতিহাস গড়ার সামনে বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের। আজ ম্যাকাইতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে ফুটে উঠেছে আত্মবিশ্বাস।
১ ঘণ্টা আগে
একদিকে পুরোনো রাজত্বের অবসান, অন্যদিকে নতুনদের আবির্ভাব—ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম আজ শুরু হচ্ছে অনেক বদলে যাওয়া এক প্রেক্ষাপটে। আর্সেনাল এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে। কিন্তু শিরোপার লড়াইটা এবার মোটেও একমুখী নয়। পেপ গার্দিওলার বিদায়ের পর ম্যানচেস্টার সিটি শুরু করছে নতুন অধ্যায়, লিভারপুলও
২ ঘণ্টা আগে
ঘরের মাঠ ডারউইনে প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি জেক ওয়েদারাল্ড। সিরিজের প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে কপাল পোড়ে ওয়েদারাল্ডের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকেই বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় এসেছেন ম্যাথু রেনশ। জায়গা করে নিয়েছেন একাদশেও।
৩ ঘণ্টা আগে