
গোল নিয়ে কত হিসাব, কত বিশ্লেষণ। গোল করতে পারলে ফুটবলারদের আনন্দেরও কমতি থাকে না! গোলে এগিয়ে থাকতে মৌসুমজুড়েই চলে প্রতিযোগিতা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সেই প্রতিযোগিতা আরও সৌরভ ছড়ায়। যেখানে অভিজ্ঞদের পাশাপাশি তরুণেরাও থাকেন স্পটলাইটে। চলতি মৌসুমও এর ব্যতিক্রম নয়। শীর্ষ পাঁচ লিগে মৌসুমের মাঝপথেই জমে উঠেছে গোলের লড়াই। যেখানে বুড়োদের পিছু ছাড়ছেন না তরুণেরাও।
তুমুল জনপ্রিয় প্রিমিয়ার লিগে এই মুহূর্তে সেরা গোলদাতার আসনে লিভারপুলের মোহামেদ সালাহ। ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ রাইট উইঙ্গারের গোল ১৮টি। দুইয়ে ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। তাঁর গোল ১৬টি। আর তিনে চেলসিতে খেলা পালমার। হালান্ডের চেয়ে ৩ গোল কম করেছেন তিনি। প্রিমিয়ার লিগে ‘বুড়ো’ সালাহকে যেমন তাড়িয়ে বেড়াচ্ছেন হালান্ড-পালমারদের মতো তরুণেরা। বাকি চার লিগের চিত্রও অনেকটা এমন। লা লিগায় এখন পর্যন্ত গোলে নাম্বার ওয়ান বার্সার রবার্ট লেভানডফস্কি। ৩৬ বছর বয়সী এই পোলিশ সেন্টার ফরোয়ার্ড চলমান মৌসুমে এখন পর্যন্ত করেছেন ১৬ গোল। যেখানে দুইয়ে বার্সার আরেক ফুটবলার রাফিনিয়া। ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান করেছেন ১১ গোল। তিনে সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে ১০ গোল করেছেন এই ফরাসি সেন্টার ফরোয়ার্ড। এই দৌড়ে পাঁচে আছেন আরেক তরুণ ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের লিগে গোল ৮টি।
প্রিমিয়ার লিগ আর লা লিগায় গোল করার দিক থেকে যেমন দুই ‘বুড়ো’ সালাহ আর লেভার দাপট। লিগ ওয়ানে তার ব্যতিক্রম। যেখানে সেরা গোলদাতা ২৪ বছর বয়সী জনাথন ডেভিড। লিলেতে খেলা এই তরুণের গোলসংখ্যা ১১। এখানে দুইয়ে আছেন আরেক তরুণ ম্যাসন গ্রিনউড। মার্শেইয়ের উইঙ্গার এরই মধ্যে করেছেন ১০ গোল। তালিকায় আছেন পিএসজির উসমান দেম্বেলেও।

বুন্দেসলিগায়ও চলছে বুড়ো আর তারুণ্যের টক্কর। যেখানে ১৪ গোল করে সেরা গোলদাতার তালিকায় প্রথমে আছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। তাঁকে ছুঁতে চলছে দুই তরুণ ওমর আর জনাথনের দৌড়। তাঁদের মধ্যে ফ্রাঙ্কফ্রুটে খেলা ওমরের গোলসংখ্যা ১৩। আর মেইনজে খেলা ২৪ বছর বয়সী জনাথন করেছেন ১০ গোল। দুজনই হ্যারি কেইনের পিছু নিয়েছেন। ইতালিয়ান লিগেও এমন টক্কর চলছে। একদিকে বুড়ো হাড়ের ভেলকি, অন্য দিকে তারুণ্যের দ্যুতি। সবার ওপরে আছেন ইন্টারের সেন্টার ফরোয়ার্ড থুরাম। তাঁর গোল ১২টি। সমান গোল নিয়ে ছুটছেন আতালান্তায় খেলা মাতেও।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৬ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৭ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৮ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৯ ঘণ্টা আগে