২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি কয়েক ঘণ্টা। কাতারে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। একই সঙ্গে কাতার ফুটবল দলটিরও অভিষেক হচ্ছে। আল-বাইত স্টেডিয়ামে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে মরুর দেশে শুরু হচ্ছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ।’
বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে কাতার। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মুখোমুখি হবে কাতার-ইকুয়েডর। তার আগে বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের আল-বাইত স্টেডিয়ামে হবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পীরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছেন দক্ষিণ কোরিয়ার বিটিএস গায়ক জাংকুক। জাংকুক ছাড়াও থাকছেন ক্যামিলো, সেবাস্তিয়ান ইয়াত্রা ও ক্যানেল। যেখানে বিশ্বকাপ উপলক্ষ ক্যামিলো গেয়েছেন ‘অ্যারোপুয়ের্তো’, সেবাস্তিয়ান গেয়েছেন ‘উলাই’। আর ক্যানেলের ‘তোক’ গানটি উৎসর্গ করা হয়েছে স্প্যানিশ ফুটবল দলকে।
২০১০ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষিত হয়, যেখানে শুরু থেকেই নানা বিতর্ক কাতার বিশ্বকাপের সঙ্গী ছিল। তবে সবকিছুকে পেছনে ফেলে কাতারের ১২ বছরের পরিশ্রম সফল হতে যাচ্ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশা করছেন, ইতিহাসসেরা বিশ্বকাপ ফুটবল হবে এবার। বিশ্বকাপের আগে ফিফা সভাপতি বলেন, ‘দোহা প্রস্তুত। কাতার প্রস্তুত। ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে এবার।’
আজ থেকে শুরু কাতার বিশ্বকাপ চলবে প্রায় মাসব্যাপী। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে হবে ২২তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
২৮ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
৪৩ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১ ঘণ্টা আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে