
বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৯ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। শুরুর একাদশে নেই লিওনেল মেসি। তাতে কী! ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য বজায় রেখে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গেছে আলবিসেলেস্তেরা। জিওভানি লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিক এবং লাউতারো মার্তিনেসের সফল স্পট-কিকে ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই চালকের আসনে বসেছে লিওনেল স্কালোনির দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় আর্জেন্টিনা। ৬ মিনিটের মাথায় জর্ডানের ডিফেন্স ভেঙে হুলিয়ান আলভারেসের নিখুঁত পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের চমৎকার ফিনিশিংয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান লো সেলসো। তবে রেফারি অফসাইডের বাঁশি বাজানোয় বিশ্বকাপে নিজের অভিষেক গোলের উদ্যাপন কিছুটা পিছিয়ে যায় এই মিডফিল্ডারের। এর কিছুক্ষণ পর ১২ মিনিটে ডান প্রান্ত থেকে জুলিয়ানো সিমিওনের কল্যাণে ম্যাচের প্রথম কর্নার পায় আর্জেন্টিনা। লো সেলসোর দারুণ ক্রসে হেড করেছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, তবে বল জর্ডানের ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।
এই ম্যাচে কিছুটা ভিন্ন কৌশলে দল সাজিয়েছেন কোচ স্কালোনি। এসেকিয়েল পালাসিওসকে আজ রাইট ব্যাক পজিশনে খেলানো হচ্ছে, আর তার ঠিক সামনে উইং সামলাচ্ছেন সিমিওনে। ম্যাচের ১৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই প্রথম গোল। ডি-বক্সের ঠিক বাইরে লো সেলসোকে ফাউল করায় জর্ডানের আবু তাহাকে হলুদ কার্ড দেখান রেফারি, যদিও ট্যাকলটি ফাউল ছিল কি না, তা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। ফ্রি-কিক নিতে এসে বাঁ পায়ের নিখুঁত ও বাঁকানো শটে জর্ডানের প্রাচীর ভেদ করেন লো সেলসো নিজেই।
প্রথম গোলের দেখা পাওয়ার পর জর্ডানের ওপর চাপ আরও বাড়ায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন লাউতারো মার্তিনেস। নিকোলাস তালিয়াফিকোর একটি নিখুঁত নিচু ক্রস থেকে তার নেওয়া শটটি পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে মার্কোস সেনেসির দুর্দান্ত ডাইভিং হেড জর্ডানের গোলরক্ষক চমৎকারভাবে প্রতিহত করলেও নাটকীয়তা তখনো বাকি ছিল। সেনেসির সেই হেডের সময়ই জর্ডানের আল-রাশদানের বাড়িয়ে দেওয়া পা সরাসরি তাঁর মুখে আঘাত করলে ভিএআর রিভিউয়ে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৩১ মিনিটে স্পট-কিক থেকে অত্যন্ত নিখুঁত ও ঠান্ডা মাথার শটে বল জালে জড়ান লাউতারো মার্তিনেস। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেলেন এই ইন্টার মিলান তারকা।

শতভাগ জয়েই ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা। গ্রুপসেরা হয়েই নকআউট খেলতে নামবে লিওনেল স্কালোনির দল। যেখানে তিনবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে চমক দেখানো দল কেপ ভার্দে। তার আগে একটা পরিসংখ্যান বেশ ভাবাচ্ছে আর্জেন্টিনা।
১৬ মিনিট আগে
রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। এক চরম উন্মাদনা আর অবিশ্বাস্য ৯০ মিনিটের সাক্ষী হয়ে দুই দলই মাঠ ছাড়ে হাসিমুখে। অস্ট্রিয়া গ্রুপ ‘জে’-র রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ মুখোমুখি হবে শক্তিশালী স্পেনের, আর তৃতীয় দল হিসেবে কোনোমতে টিকে যাওয়া আলজেরিয়া লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে। আর প
২৩ মিনিট আগে
চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। এই গোলের মাধ্যমে নতুন ইতিহাস লিখে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার রাজকীয় রেকর্ড নিজের করে নিলেন তিনি। পাশাপাশি বিশ্বকাপে তাঁর গোলের সংখ্যা দাঁড়াল ১৯-এ। দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স নিয়ে স্কালোনির কিছুটা ভাবনার জায়গা থাকলেও মেসির চেনা জাদু আর দলের অনায়াস জয় শেষ...
৪২ মিনিট আগে
ম্যাচের ৮০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডি-বক্সের প্রায় ২৫ গজ দূরে মেসিকে ফাউল করা হলে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে নেওয়া মেসির নিচু শটটি জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা ভুল দিকে পজিশন নেওয়ার কারণে সরাসরি জালে জড়ায়। চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে টানা...
১ ঘণ্টা আগে