
চোটে পড়ে প্রায়ই খবরের শিরোনাম হয়ে যান নেইমার। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ক্যারিয়ার—সব জায়গাতেই তিনি চোটের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত। এই চোট নিয়েই তিনি করে ফেললেন হ্যাটট্রিক। যে হ্যাটট্রিকের জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছে তিন বছর।
বাংলাদেশ সময় আজ সকালে ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে মুখোমুখি হয়েছে সান্তোস-জুভেন্তুদ। হাঁটুর চোট নিয়ে এই ম্যাচে ৮৩ মিনিট খেলে করেছেন হ্যাটট্রিক। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেই নেইমার দেখান তাঁর জাদু। ৫৬, ৬৫ ও ৭৩ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তুলে নিয়েছেন হ্যাটট্রিক। যার মধ্যে ৫৬ মিনিটে তাঁকে গোল করতে সহায়তা করেছেন গুইলার্মে। ৬৫ মিনিটে নেইমার গোল করেন ইগোর ভিনিসিয়ুসের অ্যাসিস্টে। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে তুলে নেন হ্যাটট্রিক।
সবশেষ হ্যাটট্রিক নেইমার করেছিলেন ২০২২ সালের ৯ এপ্রিল। পিএসজির জার্সিতে সেদিন ক্লেঁয়ারমন্তের বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি একটি গোলেও অ্যাসিস্ট করেছিলেন তিনি। ৩ বছর ৭ মাস পর আজ হ্যাটট্রিকের দেখা পেলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। তাঁর হ্যাটট্রিকে জুভেন্তুদকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। সান্তোসের দুটি ম্যাচেই তিনি বিশেষ উপায়ে চোট সামলে খেলেছেন। এর আগে ২৯ নভেম্বর সিরি ‘আ’তে স্পোর্ট রেসিফের বিপক্ষে একটি করে গোল ও অ্যাসিস্ট করেছিলেন। সেই ম্যাচও সান্তোস জিতেছিল ৩-০ গোলে।
জুভেন্তুদের বিপক্ষে আজ হ্যাটট্রিক করার পর নেইমার বলেছেন তাঁর চোটের কথা। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘নিজের স্বাস্থ্যের ব্যাপারটা সবার আগে বিবেচনা করি। ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ হবে, এমন কিছু করি না। মাসের পর মাস, বছরের পর বছর লড়ে যাচ্ছি চোটের সঙ্গে।’ মেনিস্কাসের চোটে পড়ায় আগামী সপ্তাহে নেইমারের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হতে পারে বলে ইএসপিএনের এক প্রতিবেদনে জানা গেছে। ৩-০ গোলে জয়ের পর ৩৭ ম্যাচে সান্তোসের পয়েন্ট ৪৪। ২০ দলের মধ্যে পয়েন্ট তালিকায় এখন তারা ১৪ নম্বরে। ৩৪ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে অবস্থান করছে জুভেন্তুদ। ফ্ল্যামেঙ্গো ৭৮ পয়েন্ট নিয়ে সিরি ‘আ’র পয়েন্ট টেবিলের সবার ওপরে ফ্ল্যামেঙ্গো। প্রত্যেকেই খেলেছে ৩৭টি করে ম্যাচ।

১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য পাকিস্তান সরকার তাদের দলকে সবুজ সংকেত দেওয়ার পর থেকেই কলম্বোতে ক্রিকেট উত্তেজনা তুঙ্গে উঠেছে। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে এভিয়েশন বা বিমান খাতে।
১৪ মিনিট আগে
টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী ও সমীহ জাগানিয়া নাম। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বের যেকোনো বড় দলকে ধরাশায়ী করার সামর্থ্য তারা বারবার দেখিয়েছে। তবে খেলা যখন টাই হয়ে সুপার ওভারে গড়ায়, তখনই খেই হারিয়ে ফেলেন মোহাম্মদ নবি-রশিদ খানরা। আহমেদাবাদে আজ
১ ঘণ্টা আগে
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপটা আফগানিস্তানের জন্য ছিল স্বপ্নের এক বিশ্বকাপ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের আফগানিস্তান সেমিফাইনালে উঠেছিল এই বিশ্বকাপেই। ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে দুর্দান্ত খেলা আফগানদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর তাদের নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভক্ত-সমর্থকদ
১ ঘণ্টা আগে
ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এক সপ্তাহ না গড়াতেই বেশ জমে উঠেছে। স্কোরকার্ড দেখে হয়তো পুরোটা বোঝার উপায় নেই। কিন্তু পাকিস্তান-নেদারল্যান্ডস, ইংল্যান্ড-নেপাল, ভারত-যুক্তরাষ্ট্র—এই ম্যাচগুলো যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই ম্যাচের রোমাঞ্চ অনুভব করতে পেরেছেন। আজ কলম্বোর প্
২ ঘণ্টা আগে