
মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে যে গোলের বন্যা বয়ে গেছে, ব্যাপারটা তেমন নয়। ওল্ড ট্রাফোর্ডে গত রাতে হয়েছে কেবল এক গোল। সেই গোল নিয়ে হয়েছে অনেক হট্টগোল। আর্লিং হালান্ডের করা গোল নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা। বিতর্কিত এই গোল নিয়ে অবশেষে মুখ খুলল রেফারিদের সংস্থা প্রো রেফ।
ওল্ড ট্রাফোর্ডে গতকাল প্রিমিয়ার লিগের ম্যান সিটি-ম্যান ইউনাইটডে ম্যাচে একমাত্র গোলটি হয়েছে ৬০ মিনিটে। জোস্কো ভার্দিওলের ক্রস রিসিভ করে দূরপাল্লা শটে লক্ষ্যভেদ করেন হালান্ড। গোলের পর ম্যান সিটির ফুটবলাররা উল্লাস মুহূর্তে পরিণত হয় ‘হরিষে বিষাদে’। মুহূর্তেই তোলা হয় অফসাইডের পতাকা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলটা শেষ পর্যন্ত বহাল রাখে। প্যাট্রিক দোরগুর বুটের অবস্থানের কারণে হালান্ড অফসাইড ছিলেন কি না, সেটা নিয়ে ঝামেলা হয়নি। মূলত বক্সে এনসো ফের্নান্দেসের অবস্থান নিয়ে তৈরি হয় বিতর্ক।
প্রো রেফের মতে হালান্ডের গোলের স্বীকৃতি দেওয়া রেফারির ভুল সিদ্ধান্ত ছিল। রেফারিদের সংগঠন বলেছে, ‘এ ক্ষেত্রে ভিএআরের সরাসরি রেফারিকে সিদ্ধান্ত বদলের কথা বলা উচিত হয়নি। রেফারিকে ভিএআরের বলা উচিত ছিল যে তিনি আবার বিষয়টি যাচাই করে দেখেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করে ভুলের দায় স্বীকার করেছি। ফের পুরো ঘটনা রিভিউ করা হবে।’
ম্যানচেস্টার ইউনাইটেড ১১ জন নিয়ে খেললেও ম্যান সিটি তা পারেনি। ২৩ মিনিটে সিটির তারকা মিডফিল্ডার ফিল ফোডেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেসের ট্যাকলে শুয়ে পড়েন ফোডেন। সে সময় রেফারিদের অলক্ষ্যে ফোডেনের পিঠে বুট দিয়ে বাড়ি মারলেন ফের্নান্দেস। ক্রুব্ধ ফোডেন এরপর ব্রুনোর পেটে লাথি মারেন। রেফারি লাল কার্ড দেখান ফোডেনকে।
২০২৬-২৭ মৌসুমের প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ম্যান সিটিও চার ম্যাচে পেয়েছে ১২ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সবার ওপরে গানার্সরা। ৮ পয়েন্ট নিয়ে তিনে হাল সিটি। ৪ ম্যাচে জিতেছে দুই ম্যাচ। ড্র করেছে দুই ম্যাচ।

ভালো হলে প্রশংসা, খারাপ পারফরম্যান্সে দর্শকদের দুয়োধ্বনি—খেলোয়াড়দের জীবনটা যে এমনই। ক্রিস্টিয়ানো রোনালদো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন দুই দশকেরও বেশি সময় ধরে। কিন্তু এবার তিনি খেপেছেন তাঁর ওপর ঘটা কোনো ঘটনা নিয়ে নয়। প্রয়াত দিয়োগো জোতার নামে স্লোগান দেওয়ায় সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন
১২ মিনিট আগে
ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর আরও এক দুঃসংবাদ পেল পাকিস্তান। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ধীর গতির ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লুটিসি) তাদের ১১ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।
২৫ মিনিট আগে
গোলের পর গোল। উত্তর কোরিয়ার আক্রমণ সামলাতে সামলাতে একসময় বাংলাদেশের রক্ষণভাগ যেন দিশেহারা। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে মিলি আক্তারের জন্যও সময়টা হয়ে উঠেছিল দীর্ঘ এক দুঃস্বপ্ন। একের পর এক শট এসেছে তাঁর দিকে, কিন্তু সতীর্থদের কাছ থেকে পাননি তেমন কোনো সহায়তা। শেষ পর্যন্ত ১০ গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে বাংল
১ ঘণ্টা আগে
ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা রয়েছে, এমন মন্তব্যের জন্য লামিনে ইয়ামালের তীব্র সমালোচনা করেছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক তারকা আবেলর্দো ফের্নান্দেস। নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী থাকা স্বাভাবিক হলেও তা প্রকাশ্যে এভাবে বলা উচিত নয় বলে মনে করেন তিনি।
১ ঘণ্টা আগে