
ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর আরও এক দুঃসংবাদ পেল পাকিস্তান। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ধীর গতির ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লুটিসি) তাদের ১১ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।
পাশাপাশি খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, এজবাস্টন টেস্টে সময়ের ছাড় হিসেব করার পরও পাকিস্তান নির্ধারিত ওভার সংখ্যার চেয়ে ১১ ওভার পিছিয়ে ছিল। ডব্লুটিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য একটি করে পয়েন্ট কাটা হয়। সে হিসেবে পাকিস্তানের ১১ পয়েন্ট কাটা হয়েছে।
একই অপরাধে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। সে হিসেবে পাকিস্তানের প্রতি খেলোয়াড়ের ৫৫ শতাংশ জরিমানা হওয়ার কথা। কিন্তু সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ হওয়ায় সেই পরিমাণই জরিমানা করেছে আইসিসি।
হেডিংলিতে প্রথম টেস্টে ইংল্যান্ডে কাছে হেরে ডব্লুটিসির পয়েন্ট তালিকায় আট থেকে নয়ে নেমেছিল পাকিস্তান। ধীর গতির ওভার রেটের শাস্তির পর চলমান ডব্লুটিসির চক্রে দলটির পয়েন্ট শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪.৬৩-এ। নয়টি টেস্ট খেলে মাত্র দুটি জয় পাওয়া পাকিস্তান এখন পয়েন্ট তালিকার তলানিতে। সামনে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে বাবর আজমদের সামনে। চলতি বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২০২৭ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান।
ইংল্যান্ড সফরে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলীয় কাঠামোতেও বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে পাকিস্তান। লর্ডসে দ্বিতীয় টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা ও ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। এরপর এজবাস্টনে শেষ টেস্টেও হার এড়াতে পারেনি দলটি। এখন সেই ব্যর্থতার সঙ্গে যোগ হলো আইসিসির শাস্তিও।

জাপানের নাগোয়া ও আইচিতে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আবাসন ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। কনটেইনারের আদলে তৈরি অস্থায়ী কেবিনের বিছানা ছোট হওয়ায় খেলোয়াড়দের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ দেশটির কর্মকর্তাদের।
৪ মিনিট আগে
জাপানের নিসশিন সিটির কোরোগি অ্যাথলেটিক পার্কের ক্রিকেট মাঠ কেমন, সেটি সম্পর্কে বিস্তারিত বলা নেই এশিয়ান গেমসের ওয়েবসাইটে। তবে সাইটে থাকা মাঠের ছবি দেখে মনে হতে পারে, জাপানের মতো সহযোগী দেশ যতটুকু তৈরি করেছে, সেটি যেন অনেক। এশিয়ান গেমসের ক্রিকেট মাঠ তৈরির প্রক্রিয়ায় যুক্ত ছিলেন শ্রীলঙ্কান কিউরেটর গাম
২৪ মিনিট আগে
ভালো হলে প্রশংসা, খারাপ পারফরম্যান্সে দর্শকদের দুয়োধ্বনি—খেলোয়াড়দের জীবনটা যে এমনই। ক্রিস্টিয়ানো রোনালদো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন দুই দশকেরও বেশি সময় ধরে। কিন্তু এবার তিনি খেপেছেন তাঁর ওপর ঘটা কোনো ঘটনা নিয়ে নয়। প্রয়াত দিয়োগো জোতার নামে স্লোগান দেওয়ায় সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন
৩৭ মিনিট আগে
মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে যে গোলের বন্যা বয়ে গেছে, ব্যাপারটা তেমন নয়। ওল্ড ট্রাফোর্ডে গত রাতে হয়েছে কেবল এক গোল। সেই গোল নিয়ে হয়েছে অনেক হট্টগোল। আর্লিং হালান্ডের করা গোল নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা। বিতর্কিত এই গোল নিয়ে অবশেষে মুখ খুলল রেফারিদের সংস্থা প্রো রেফ।
১ ঘণ্টা আগে