
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে চেলসিকে ২–১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের জয়ের দিনে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাসেমিরো। বাজে সময়ে প্রধান কোচ রুবেন আমোরিমকে পাশে পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
লাল কার্ড দেখলেও এই জয়ে দারুণ অবদান রেখেছেন কাসেমিরো। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ১৭ তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান কাসেমিরো। হ্যারি মাগুইরের কাছ থেকে বল পেয়ে হেডে জালে জড়ান এই মিডফিল্ডার। ভিলেন বনে যেতেও বেশি সময় নেননি তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে বেপরোয়া চ্যালেঞ্জের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কাসেমিরো। চেলসির ব্রাজিলিয়ান তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোসের দুই কাঁধে টেনে ধরেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এর আগে ম্যাচের ১৭ তম মিনিটে চেলসির আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজকে ফাউল করায় প্রথম হলুদ কার্ড দেখেন কাসেমিরো।
কাসেমিরো দ্বিতীয় হলুদ কার্ড দেখায় চেলসির পর ইউনাইটেডও ১০ জনের দলে পরিণত হয়। পঞ্চম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির রবার্ট সানচেজ। তাদের হয়ে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে ব্যবধান কমান ট্রেভর চালোবা। দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড়দের চাপে রাখলেও আর ম্যাচে ফিরতে পারেনি চেলসি।
ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে আমোরিম বলেন, ‘কাসেমিরোর অনুভূতি আমার চেয়েও খারাপ। আমরা ম্যাচ জিতেছি। তাই আমি হয়তো কিছুটা ভুলে যাব। তবে সে কষ্ট পাবে। কারণ সে একজন শীর্ষ মানের খেলোয়াড়। কী করেছে সেটা সে বুঝতে পারে। সে যথেষ্ট অভিজ্ঞ। মাঠে খুব বেশি চিন্তা করে খেলে।’
চাপের কারণে কাসেমিরো সান্তোসকে ওইভাবে চ্যালেঞ্জ জানিয়েছে কিনা এই প্রশ্নের জবাবে আমোরিম বলেন, ‘এটা বলা কঠিন। ক্যাসেমিরোর জন্য এটাই চাপ। ওর পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ আছে। মাঝে মাঝে কিছু তরুণ ছেলের উপর বেশি চাপ হয় বলে আমি মনে করি। এটা হতে পারে যে কাসেমিরো চিন্তা করেছে–আমরা একটা গোল করেছি। তারপর সে ট্যাকল করেছে। প্রতিপক্ষ দল মাঠের অর্ধেক পার করে এসেছে। তখন মনে হয় যে আমরা বল জিততে চাই। ওরা ওই মুহূর্তে এটা খুব বেশি চায়। এটা খারাপ কিছু নয়।’ চাপ বলা যাবে না।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে