মেমফিস দেপাইকে আর রাখা হবে না—সপ্তাহখানেক আগে এমন সিদ্ধান্ত জানিয়েছিল করিন্থিয়ানস। তবে সমর্থকদের তীব্র ক্ষোভ, সরাসরি মৃত্যু হুমকি এবং ক্লাব সভাপতির বাড়ির সামনে কট্টর সমর্থকদের বিক্ষোভের পর অবস্থান বদলানো হয়েছে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
ক্লাব সভাপতি ওসমার স্তাবিলে জানিয়েছেন, ২ বছরের নতুন চুক্তিতে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত করিন্থিয়ানসের হয়ে খেলবেন দেপাই। সোমবারের বোর্ড সভায় ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের অনুমোদন দেওয়ার পর স্বস্তি ফিরেছে ভক্তদের মাঝে।
বিবৃতিতে স্তাবিলে বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সবকিছু ভালোভাবে হয়েছে। আমরা অনুমোদনের জন্য প্রয়োজনীয় ভোট পেয়েছি। এখন আমরা স্বস্তি বোধ করছি, কারণ শেষ পর্যন্ত বিষয়টির সমাধান করতে পেরেছি।’
আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ২০২৪ সালের গ্রীষ্মকালীন দলবদলে করিন্থিয়ানসে নাম লেখান দেপাই। গত জুনে ক্লাবের সঙ্গে তাঁর আগের চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন চুক্তিতে আর্থিকভাবে কম সুবিধা নিতে রাজি ছিলেন তিনি। এরপরও এই ডাচ তারকার সঙ্গে চুক্তি নবায়নের পক্ষে ছিল না করিন্থিয়ানস। কারণ হিসেবে আর্থিক স্থিতিশীলতার বিষয়টি সামনে আনে ক্লাবটি।
এই প্রসঙ্গে ক্লাবের বিবৃতিতে বলা হয়েছিল, ‘এই আকারের একটি নতুন চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এই মুহূর্তে ক্লাবের আর্থিক স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যা ক্লাবের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য প্রয়োজন।’
এই সিদ্ধান্তের পরই সমর্থকদের ক্ষোভ তীব্র হয়ে ওঠে। ক্লাব কর্মকর্তাদের সরাসরি মৃত্যু হুমকি দেওয়া হয়। একপর্যায়ে কট্টর সমর্থকদের একটি দল স্তাবিলের বাড়ির সামনে জড়ো হয়ে ‘বেরিয়ে যাও, তোমরা ইঁদুরের দল।’ লেখা ব্যানার প্রদর্শন করে।
ক্লাবের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন দেপাইও। সামাজিক মাধ্যমে তিনি অভিযোগ করেন, চুক্তি বাড়ানোর আগের সমঝোতা থেকে সরে গেছে করিন্থিয়ানস।
এক বার্তায় দেপাই লেখেন, ‘চুক্তি আরও দুই বছর বাড়ানোর বিষয়ে আমাদের যে সমঝোতা হয়েছিল, করিন্থিয়ানস সেটি সম্মান না করায় আমি গভীরভাবে হতাশ। ক্লাবের সভাপতি এবং ক্রীড়া, আইন ও অর্থ বিভাগ—সব পক্ষের সঙ্গে এই নবায়নের বিষয়ে স্পষ্ট সমঝোতা হয়েছিল। এরপরও কেউ কেউ সেই প্রতিশ্রুতি ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছে।’
চাপের মুখে দেপাইয়ের সঙ্গে আবার আলোচনা শুরু করে করিন্থিয়ানস। শেষ পর্যন্ত সাবেক ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজের অধীনে তাঁকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্তাবিলে বলেন, ‘আইন, প্রশাসন ও অর্থ বিভাগে আমরা যে মূল্যায়ন ও কাজ করেছি, তার ভিত্তিতে এই চুক্তির আর্থিক শর্ত পূরণ করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে।’
করিন্থিয়ানসের হয়ে এখন পর্যন্ত ৭৯ ম্যাচে ২০ গোল ও ১৫ অ্যাসিস্ট করেছেন দেপাই। গত ২ মৌসুমে ক্লাবটির হয়ে ক্যাম্পেওনাতো পাওলিস্তা ও ২০২৫ কোপা দো ব্রাজিল জিতেছেন তিনি।

সামাজিক মাধ্যমে প্রকাশ করা কালভাগনির একটি ভিডিওতে দেখা যায়, তালিয়াফিকো একদল বুনো শূকরের কাছে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু খাবারের বদলে প্রাণীগুলো দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। কয়েকটি শূকর তাঁর চারপাশে জড়ো হয়ে পায়ে কামড়াতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তাদের দূরে সরিয়ে রাখতে দেখা যায় তালিয়াফিকো
১৮ মিনিট আগে
আজ হকি ফেডারেশনের সভাকক্ষে প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন-অর-রশিদ। সভায় ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও লিগে অংশ নিতে যাওয়া ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে
বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেয় সেনেগাল। এরপর থিয়াওকে বরখাস্ত করে এসএফএস। সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ভিয়েরাকে দিয়ে এবার শূন্যস্তান পূরণ করল সেনেগাল।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে বাবর আজমকে নিয়ে শঙ্কাই সত্যি হলো। ডান হাতে চোটের কারণে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলা হবে না এই তারকা ব্যাটারের। বাবরের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা।
২ ঘণ্টা আগে