
দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জয়ের পর আর কখনো ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। হেক্সা মিশনের লক্ষ্যে নেমে কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনালেই থেমে যাচ্ছে ব্রাজিলের পথচলা।
২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ব্রাজিলের বিদায়ঘণ্টা বেজে যায়। এরপরই ব্রাজিলের প্রধান কোচের পদ থেকে তিতে পদ্যাগ করেন। তিতে চাকরি ছাড়ার পর কোনো কোচই বেশিদিন টিকতে পারছেন না ব্রাজিলে। র্যামন মেনেজেস, ফার্নান্দো দিনিজ অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন। আর এ বছরের মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর ব্রাজিলের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন দরিভাল জুনিয়র।
দরিভাল বরখাস্ত হওয়ার পর থেকে প্রধান কোচ খুঁজতে হন্যে হয়ে পড়ে ব্রাজিল। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত সিবিএফ ১৪ মাসের চুক্তি করেছে আনচেলত্তির সঙ্গে। মাদ্রিদে গতকাল সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই কোচ বলেন,‘ব্রাজিল বড় চ্যালেঞ্জ। কিন্তু ২৬ মে পর্যন্ত আমি মাদ্রিদের কোচ। দারুণ যাত্রাটা ভালোভাবে শেষ করতে চাচ্ছি। যা আমি করতে চাই, সেটা নিয়ে তারাও (ব্রাজিল) অনেক আগ্রহী হবে।’
২০২৬-এর জুন পর্যন্ত আনচেলত্তির সঙ্গে চুক্তি ছিল রিয়াল মাদ্রিদের। তবে চুক্তি ফুরোনোর আগে এ মৌসুমের শেষেই মাদ্রিদ ছাড়ছেন তিনি। মাদ্রিদে গতকাল সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে আনচেলত্তি জানিয়েছেন, এ ব্যাপারে কোনো উত্তর তিনি দিতে চান না। ইতালিয়ান কোচ বলেন, ‘যখন ক্লাবের সঙ্গে কথা বলব, সেটা ব্যক্তিগত। ফুটবল আমার কাছে রোমাঞ্চের মতো। যার শুরু ও শেষ আছে। রিয়াল মাদ্রিদে এসে যখন আপনি একদিন জানতে পারবেন, আপনার শেষ...শেষটা এখানে ভালোভাবে করতে চাই। পেশাদারত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করব।’
৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৭০ ও ৬৪। প্রত্যেকেই খেলেছে ৩৫টি করে ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় আজ রাত দেড়টায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-মায়োর্কা। এই ম্যাচ রিয়াল হারলে লা লিগায় চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে, রিয়ালের স্প্যানিশ লিগ জেতার কোনো সম্ভাবনা নেই।
২০২২ বিশ্বকাপের পর ২০২৪ কোপা আমেরিকায় হতশ্রী পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় দলটি এখন চার নম্বরে। ১৪ নম্বরে তাদের পয়েন্ট ২১। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা শীর্ষে।

আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
১৮ মিনিট আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
১ ঘণ্টা আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
সচরাচর যেমনটা দেখা যায়, পরিস্থিতি এখন ঠিক তাঁর উল্টো। ডারউইনে হেরে টেস্ট সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। আর পরশু সকাল ৬টায় ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের।
২ ঘণ্টা আগে