
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর বাদ পড়েছেন সাতজন, নতুন করে দলে ডাক পেয়েছেন আরও সাত ক্রিকেটারকে। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইক হেসন।
এত পরিবর্তনের পরও পাকিস্তানের ক্রিকেটারদের পরিস্থিতি সামলে নিতে দেখে বেশ অবাকই হচ্ছেন হেসন। তাঁর মতে, ক্রিকেটাররা বিশৃঙ্খলায় অভ্যস্ত বলেই এটা সম্ভব হচ্ছে।
পাকিস্তানের সাদা বলের দলের প্রধান কোচ হেসন। হেডিংলি ও লর্ডসে হারের পর তাঁকে হঠাৎ করেই টেস্ট দলের দায়িত্ব নিতে হয়েছে। হেসন বলেন, ‘গত কয়েক দিন হোটেলে থাকা বেশ চ্যালেঞ্জিং ছিল। কেউ দলে আসছে, কেউ চলে যাচ্ছে, এরপর সবাই এসে যোগ দিল। ছেলেরা সম্ভবত আমার চেয়ে একটু বেশি বিশৃঙ্খলার সঙ্গে অভ্যস্ত। এতে কোনো সন্দেহ নেই যে তারা হতাশ—ভীষণ হতাশ। আমাদের সেটা একপাশে সরিয়ে রেখে বলতে হয়েছে, ‘ঠিক আছে, এখন এখান থেকে কোথায় যাব?’ গত কয়েক দিনে তারা খুব ভালোভাবেই সবকিছু সামলেছে।’
পরিবর্তনের অংশ হিসেবে দলে ডাকা হয়েছে অভিজ্ঞ ব্যাটার সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজলকে। এ ছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার আরাফাত মিনহাস, বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র, উইকেটকিপার সাইদ বেগ এবং অলরাউন্ডার মোহাম্মদ ইমরান ও রাজাউল্লাহ।
দলে এত পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে হেসন বলেন, ‘আমি যখন দায়িত্ব নিই, তখন তিনজন খেলোয়াড়—রিজওয়ান, ইমাম ও সালমান আলী আগা—ইতিমধ্যে দল ছেড়ে গিয়েছিল। এরপর তৃতীয় টেস্টের জন্য একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করাই ছিল মূল বিষয়। মাঝ সিরিজে এমন পরিবর্তন কেউই চায় না, এটা পরিষ্কার।’
এজবাস্টনের কন্ডিশন বিবেচনায় বোলিং আক্রমণে বৈচিত্র্য আনাই প্রধান লক্ষ্য হেসনের, ‘আমার দৃষ্টিতে বিষয়টি হলো একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি করা, শুধু এই টেস্টের জন্য নয়; আমাদের বোলিং আক্রমণে যেন বৈচিত্র্য থাকে, সেটিও নিশ্চিত করা। পাকিস্তান পেস, অস্বাভাবিক বোলিং অ্যাকশন ও রহস্যময় স্পিনের জন্য পরিচিত। আমরা এখন পর্যন্ত এর কোনোটিই ঠিকভাবে তুলে ধরতে পারিনি।’

রান পাহাড় গড়া দক্ষিণ আফ্রিকাকে স্বস্তিতে থাকতে দেয়নি নামিবিয়ার ব্যাটাররা। অবশ্য দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত পেরে উঠল না শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটি। টানা তৃতীয় জয় তুলে নিয়েই ফাইনালে পা রাখল প্রোটিয়ারা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সঙ্গী জিম্বাবুয়ে।
১০ মিনিট আগে
ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৮ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। অর্থাৎ চুক্তি অনুযায়ী অন্তত ২০২৮ সাল পর্যন্ত মায়ামির হয়ে খেলার সুযোগ রয়েছে তাঁর। মেসি নিজেও চুক্তি বাড়ানোর সময় জানিয়েছিলেন, মায়ামি ফ্রিডম পার্কে নতুন স্টেডিয়ামে খেলার জন্য তিনি রোমাঞ্চিত।
৩৪ মিনিট আগে
কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নিজেদের মধ্যে ক্রিকেট ম্যাচ খেলবে ভারত ও জাপান। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এই দুই দেশ। দুই দেশের পুরুষ ক্রিকেট দলের এটিই হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে এবার থাকছে না কোনো অ্যাথলেটস ভিলেজ। খরচ কমাতে জাপানের নাগোয়া ও আইচিতে অনুষ্ঠেয় আসরে ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তা থাকবেন ক্রুজ জাহাজ, হোটেল এবং শিপিং কনটেইনারের আদলে তৈরি অস্থায়ী আবাসনে।
৩ ঘণ্টা আগে