
খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। তবে ডিসেম্বরে চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন সের্জিও বুসকেতস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া অবসরের বার্তায় এমনটাই জানান ৩৮ বছর বয়সী এই মিডফিল্ডার।
স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জেতা বুসকেতস ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই কাটিয়েছেন বার্সেলোনা। ২০০৫ সালে ক্লাবটির ‘বি’ দলে যোগ দেন তিনি। ২০০৮ সাল থেকে খেলা শুরু করেন মূল দলের হয়ে। জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে মিলে গড়ে তোলেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড ত্রয়ী। ১৮ বছরের ক্যারিয়ারে ক্লাবটিতে জিতেছেন ৩২টি শিরোপা।
বার্সার হয়ে তৃতীয় সর্বোচ্চ ৭২২ ম্যাচ খেলা বুসকেতস ২০২৩ সালে যোগ দেন ইন্টার মায়ামি। সেখানে লিওনেল মেসি, লুইস সুয়ারেস, জর্দি আলবার সঙ্গে পুনর্মিলন হয় কিংবদন্তি এই মিডফিল্ডারের। বাকিরা খেলা চালিয়ে গেলেও এই বছর পর তিনি আর চাইছেন না।
এক ভিডিও বার্তায় বুসকেতস বলেন, ‘সময় এসেছে আমার পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানানোর। যে স্বপ্ন দেখে এসেছি সব সময়, সেই অবিশ্বাস্য গল্প প্রায় ২০ বছর ধরে উপভোগ করছি। খুবই খুশি, গর্বিত, পরিপূর্ণ এবং সর্বোপরি কৃতজ্ঞ মনে অবসর নিচ্ছি আমি। সবাইকে অনেক ধন্যবাদ।’
গত বুধবার নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে হারিয়ে মেজর লিগ সকারের প্লে অফে জায়গা করে নিয়েছে মায়ামি। ১৮ দলের প্লে অফ শুরু হবে ২২ অক্টোবর। ৬ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে ইতি টানবে তা।

লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২৩ মিনিট আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
২ ঘণ্টা আগে
‘ডি থ্রি ট্রফি’ নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ ড্রাফটের মাধ্যমে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকরা আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
৩ ঘণ্টা আগে