
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফরভ।
এক ফেসবুক পোস্টে উজবেকিস্তানের এই মিডফিল্ডার লেখেন, ‘মোহামেডানে সাড়ে ৪ বছর ধরে আছি। একসঙ্গে আমরা অনেক কিছু জিতেছি। এই ক্লাবে থাকতে পেরে আমি গর্বিত। অনেক রেকর্ড ও ইতিহাস লিখেছি আমরা। সবকিছুর জন্য ধন্যবাদ। পারিবারিক কারণে ক্লাব ছেড়ে যাচ্ছি। মোহামেডানকে আমি কখনোই ভুলব না।’
গত বছর মোহামেডানকে চ্যাম্পিয়ন করার পেছনে দারুণ ভূমিকা রাখেন মুজাফফরভ। চলতি মৌসুম শুরু হওয়ার আগে দীর্ঘদিনের অধিনায়ক সুলেমান দিয়াবাতে ক্লাব ছাড়লেও তিনি রয়ে যান সাদা-কালো তাঁবুতে। যদিও খুব একটা স্বস্তিতে ছিলেন না। পারিশ্রমিক পাননি ঠিকমতো। তবু সমর্থকদের দিকে তাকিয়ে খেলেছেন নিয়মিত। নিজের সর্বশেষ ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে স্যামুয়েল বোয়াটেংয়ের গোলে অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার।
শিরোপা ধরে রাখার মৌসুমে মোহামেডান যেন নিজেদের হারিয়ে খুঁজছে। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে তারা। লিগে জয় পেয়েছে মাত্র দুটি। সর্বশেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি। লিগের বাকিটা পথ মুজাফফরভ ছাড়া কঠিনই হয়ে যাবে তাদের জন্য। এছাড়া মাথার ওপর ঝুলছে ট্রান্সফার নিষেধাজ্ঞার খড়্গ।

লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
২২ মিনিট আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
৪ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
৪ ঘণ্টা আগে