এবারের দলবদলে বার্সা রবার্ট লেভানডফস্কি, রাফিনহাদের দলে ভিড়িয়ে আক্রমণভাগে বৈচিত্র্যতা এনেছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে হেরে গতকাল ম্যাচশেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও বার্সেলোনার এই দলটাকে শক্তিশালী তকমা দিয়েছেন। আর্থিক সংকটে থাকা বার্সা দলের শক্তি বাড়াতে আরও খেলোয়াড় কিনতে চান।
এবার শোনা যাচ্ছে, ক্লাব কিংবদন্তি লিওনেল মেসিকে দলে ভেড়াতে চায় বার্সা। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, মেসিকে বার্সায় ফেরানো ইচ্ছার কথা ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার কাছে জানিয়েছেন, বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এক সময়ের মেসির সতীর্থ ছিলেন জাভি। তাই মাঠে মেসি কী করতে পারেন, সে বিষয়ে স্বচ্ছ ধারণা থেকেই হয়তো জাভির এমন চাওয়া। বার্সা কোচের বিশ্বাস, মেসি তাঁর পুরোনো ঠিকানায় ফিরলে পারফরম্যান্সের সঙ্গে আর্থিকভাবেও বার্সা ঘুরে দাঁড়াবে কাতালানরা।
নাটকীয় এক দলবদলে গত বছর বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছিলেন মেসি। মেসির এই দলবদল গত কয়েক মৌসুমের সবচেয়ে আলোচিত দলবদলগুলোর একটি ছিল। পিএসজিতে নাম লিখিয়ে মেসি অবশ্য এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। বার্সা ছেড়ে আসার সময় মেসি অবশ্য বলেছিলেন, তিনি ভুল সিদ্ধান্ত নেননি। তবে এবার বার্সা যদি মেসিকে ফেরার প্রস্তাব দেন , তিনি কী সিদ্ধান্ত নেন সেটিই দেখার বিষয়।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
২০ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
২০ মিনিট আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৩ ঘণ্টা আগে