
৫ মিনিটের সময় গোল পেয়ে উল্লাসে মেতেছিলেন লিওনেল মেসি। কিন্তু লাইনসম্যান অফসাইডের পতাকা তোলায় থেমে যায় উদযাপন। তবে রেকর্ড ভাঙা-গড়া যে মেসির কাছে খুবই সহজ, তাঁকে থামানোর সাধ্য কার! কানসাস সিটি স্টেডিয়ামে গোল বাতিলের ১২ মিনিট পর গোল করে ছুঁলেন ৬০ বছরের এক পুরোনো রেকর্ড।
আলজেরিয়ার বিপক্ষে আজ ১৭ মিনিটে রদ্রিগো দি পলের কাছ থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। গোলের পর এবার মেসিকে থামাবেন কে! জাদুকরী এই গোলের আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের বিশ্বকাপে গোল হলো ১৪। যার মধ্যে পাঁচটিই করেছেন বক্সের বাইরে থেকে। ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপ্টা জো নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে, ১৯৬৬ থেকে শুরু করে বক্সের বাইরে থেকে ৫ গোল করার কীর্তি মেসির পাশাপাশি রয়েছে ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনোর।
৬০ বছরের পুরোনো রেকর্ডের পাশাপাশি মেসি ১৬ জুন তারিখকেও এক বিন্দুতে মিলিয়েছেন। ২০০৬ সালের ১৬ জুন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ অভিষেকে গোল করে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতার কীর্তি গড়েছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। প্রতিপক্ষ ছিল সার্বিয়া ও মন্টেনেগ্রো। ২০ বছর পর আরেক ১৬ জুন আর্জেন্টিনার হয়ে বয়স্ক গোলদাতা বনে গেলেন। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে গোলের সময় মেসির বয়স ৩৮ বছর ৩৫৭ দিন। বাংলাদেশ সময় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ ১৭ জুন হলেও যুক্তরাষ্ট্রের হিসেবে ১৬ জুন হচ্ছে।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে ডাবল সেঞ্চুরির কীর্তিও গড়লেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ২০০তম ম্যাচে গোল করে দলকে এগিয়ে নিলেন মেসি। প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা এগিয়ে ১-০ গোলে। এই গোলে মেসি ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও। মেসি, রোনালদো প্রত্যেকেই আলাদা পাঁচ বিশ্বকাপে গোলের কীর্তি গড়েছেন।

বয়স ৩৮। সাধারণ ফুটবলারদের জন্য এই বয়সে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার কথা ভাবাই কঠিন। কিন্তু লিওনেল মেসি শুধু খেলছেনই না, ২০২৬ বিশ্বকাপের মঞ্চে পা রেখেই রচনা করলেন এক নতুন মহাকাব্য। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে তাঁর জাদুকরী হ্যাটট্রিকের ওপর ভর করে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের
৬ মিনিট আগে
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের দিনটি যেন আগে থেকেই শুধুই লিওনেল মেসির গল্প হয়ে থাকার জন্য নির্ধারিত ছিল। আলজেরিয়ার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ৩-০ গোলের দাপুটে জয়ের পুরোটা জুড়েই তো রইলেন ৩৮ বছর বয়সী এই তারকা। গোল করলেন, করলেন হ্যাটট্রিক কে জানত ২০২৬ বিশ্বকাপে নিজের শুরুটা করবেন কেবল
৩৭ মিনিট আগে
গোল করার পর কানসাস সিটিতে উল্লাস। সেই উল্লাস ছড়িয়ে পড়েছে সুদূর বাংলাদেশেও। উপলক্ষ মেসির হ্যাটট্রিক। শুধু এই কথাতেই থেমে থাকলে হবে না। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
কে বলবে বয়স তাঁর ৩৮। আর কদিন পরই পা দেবেন ৩৯–এ। কে বলবে সদ্য এক চোট কাটিয়ে উঠেছেন তিনি। দেখে কিছুই বোঝার উপায় নেই। লিওনেল মেসি এখনো আর্জেন্টিনার মধ্যমণি হয়ে আছেন, থাকবেনও। টানা ষষ্ঠ বিশ্বকাপের শুরুটা কি দারুণভাবেই না করছেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনাকেও এগিয়ে রেখেছেন ২–০ গোলে
১ ঘণ্টা আগে