
বয়স ৩৮। সাধারণ ফুটবলারদের জন্য এই বয়সে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার কথা ভাবাই কঠিন। কিন্তু লিওনেল মেসি শুধু খেলছেনই না, ২০২৬ বিশ্বকাপের মঞ্চে পা রেখেই রচনা করলেন এক নতুন মহাকাব্য। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে তাঁর জাদুকরী হ্যাটট্রিকের ওপর ভর করে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের দাপুটে জয়। আর এই অবিশ্বাস্য পারফরম্যান্সের পর, দলের কোচ লিওনেল স্কালোনিও যেন কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না এই ফুটবল জাদুকরের প্রশংসা করার।
ম্যাচ শেষে মুগ্ধ স্কালোনি অকপটে স্বীকার করেন, ‘মেসিকে বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। আমি আর কী-ই বা বলতে পারি? সে স্রেফ অবিশ্বাস্য।’
২০০৬ থেকে ২০২৬— ২০ বছরে টানা ছয়টি বিশ্বকাপ খেলেছেন মেসি। কিন্তু পারফরম্যান্স নিয়ে মুগ্ধতার আর শেষ কোথায়। বয়স হয়েছে? অলস হয়ে গেছেন? ২০২২ সালে স্বপ্নের চূড়ায় পৌঁছে এবার কি তবে আত্মতৃপ্তিতে ভুগছেন? একদমই না, সেই কথা বলারও সুযোগ নেই।
তাই তো স্কালোনি বলেন, ‘সে গত ২০ বছর ধরে এমনটাই করে আসছে। ফুটবলপ্রেমী প্রত্যেকেই তাকে মাঠে দেখতে চায় এবং তার খেলা উপভোগ করে।’
আলজেরিয়ার বিপক্ষে এই ঐতিহাসিক হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে নিজের ষষ্ঠ আসরে এসে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। একইসঙ্গে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডও ছুঁয়ে ফেলেন তিনি। কিন্তু কোচের কথা আর মাঠের পারফরম্যান্স মিলিয়ে এটা স্পষ্ট, রেকর্ডের চেয়েও মেসির এই চিরন্তন ফুটবল জাদুই এই বিশ্বকাপকে আবারও আলোকিত করে তুলবে।
কেবল হ্যাটট্রিক ও ব্যক্তিগত রেকর্ডের জন্য নয়, মেসির লড়াকু মানসিকতাকেই দলের মূল শক্তি হিসেবে দেখছেন স্কালোনি, ‘সে মাঠের একটা বলের আশাও সহজে ছেড়ে দেয় না, এটাই আমাদের খেলার ধরন। এই ম্যাচ থেকে জয় বাদেও মেসির এই লড়াকু মনোভাবই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’
সাড়ে তিন বছর আগে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের শুরুটা ছিল বিবর্ণ। এবার আর তেমন কিছু চাননি স্কালোনি, ‘প্রথম ম্যাচ সবসময়ই বেশ জটিল হয়। গত বিশ্বকাপে আমরা শুরুতেই হোঁচট খেয়েছিলাম, তাই আজ আমাদের একটি ভালো সূচনা প্রয়োজন ছিল।’

৪১ বছর বয়সে বেশির ভাগ ফুটবলার বুটজোড়া তুলে রেখে ধারাভাষ্য কক্ষে বসেন কিংবা কোচিং করান। অথচ ক্রিস্টিয়ানো রোনালদো এখনো প্রস্তুত হচ্ছেন বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে! টেক্সাসের হিউস্টনে আজ রাত ১১টায় যখন পর্তুগাল মাঠে নামবে, তখন সবার চোখ থাকবে ওই একজনের ওপর।
২৩ মিনিট আগে
৩৮ বছর বয়সেও মাঠে তাঁর এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের পেছনের মূল রহস্য ফুটবলের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা। নিজের ফিটনেস ও নিবেদন সম্পর্কে মেসি বলেন, ‘আমি ফুটবল খেলতে পছন্দ করি, ছোটবেলা থেকেই এটি আমার প্যাশন। যখন আমি ভালো অবস্থায় থাকি, আমি আমার সবটুকু উজার করে দিই।
১ ঘণ্টা আগে
জাদুকরী, মায়াবী, মনোমুগ্ধকর—লিওনেল মেসি আজ যে তিন গোল করেছেন, তা বর্ণনা করার জন্য এই শব্দগুলোও যেন কম হয়ে যায়। যেভাবে আলজেরিয়ার রক্ষণদুর্গ ভেদ করে হ্যাটট্রিক করেছেন, তা চোখে লেগে থাকার মতো। বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে নিয়ে বলার ভাষা যেন হারিয়ে ফেলেছেন তাঁর সতীর্থরা।
১ ঘণ্টা আগে
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের দিনটি যেন আগে থেকেই শুধুই লিওনেল মেসির গল্প হয়ে থাকার জন্য নির্ধারিত ছিল। আলজেরিয়ার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ৩-০ গোলের দাপুটে জয়ের পুরোটা জুড়েই তো রইলেন ৩৮ বছর বয়সী এই তারকা। গোল করলেন, করলেন হ্যাটট্রিক কে জানত ২০২৬ বিশ্বকাপে নিজের শুরুটা করবেন কেবল
২ ঘণ্টা আগে