আগামী জুনে ওয়েম্বলিতে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইতালি। ওই ম্যাচেই শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন জর্জিও কিলেল্লিনি। এরপর তাকে ক্লাবের হয়ে মাঠে দেখা গেলেই ইতালির নীল জার্সি গায়ে আর দেখা যাবে না। কারণ জাতীয় দলে ১৮ বছরের বর্ণিল ক্যারিয়ারের সমাপ্তিরেখা টেনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান অধিনায়ক।
গত রাতে ইতালিয়ান সিরি আতে সাসুওলোর বিপক্ষে জয় পেয়েছে কিয়েল্লিনির জুভেন্টাস। ‘তুড়িনের বুড়ি’দের জয় ২-১ গোলের ব্যবধানে। এই ম্যাচের পরেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেন ৩৭ বছর বয়সী কিলেল্লিনি৷ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সব ঠিক থাকলে ওয়েম্বলিতে আর্জেন্টিনার বিপক্ষে জাতীয় দলকে বিদায় বলব। আমি একটা সুন্দর স্মৃতি নিয়ে জাতীয় দল থেকে বিদায় নিতে চাই। ওই ম্যাচ নিশ্চিতভাবেই জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচ হতে চলেছে।’
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও আরও কিছুদিন চালিয়ে যেতে চান ক্লাব ফুটবল। এদিকে এই মৌসুম শেষেই জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। গুঞ্জন আছে, চুক্তি নবায়ন না হলে যুক্তরাষ্ট্রের এমএলএসে নাম লেখাবেন কিয়েল্লিনি, ‘জুভেন্টাসের সঙ্গে মধুর সম্পর্ক শেষ হচ্ছে না। এটি কখনো শেষ হবে না। অবশ্যই এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত সবকিছু মূল্যায়ন করতে হবে। আমার পরিবারের সঙ্গে কথা বলে সেরা সিদ্ধান্তটা নিতে হবে।’
২০০৪ সালে ইতালির জার্সিতে অভিষেক হয়েছিল কিয়েল্লিনির। জাতীয় দলের হয়ে ১১৬টি ম্যাচ খেলেছেন রক্ষণের এই অতন্দ্রপ্রহরী। ২০১২ ইউরোর রানার্সআপ দলেরও মূল অংশ ছিলেন। ইতালি যদি কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারত, তবে নিশ্চিতভাবে সেই স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য হতেন কিয়েল্লিনি। কিন্তু আগের বিশ্বকাপের মতো এবারও গ্রুপ পর্বের বিশ্বকাপ খেলার স্বপ্নের সমাধি হয়েছে আজ্জুরিদের।

ওয়ানডেতে নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। গত বছরের জুলাইয়ের পর আর এই সংস্করণে খেলা হয়নি টি-টোয়েন্টি দলের অধিনায়কের। এরপরও লিটনকে পরিকল্পনার বাইরে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরং এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক মন্তব্য করে আলোচনায় মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে ফাইনালে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। শেষ পর্যন্ত ভারত যদি শিরোপা জিতে নেয় তাহলে আমির কী বলবেন সেটাই এখন দেখার বিষয়।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ। তার আগে আগামীকাল নিজেদের ঝালিয়ে নেবে মেহেদী হাসান মিরাজের দল। বিসিএল অলস্টার একাদশের বিপক্ষে আজ খেলতে নামবে বিসিবি একাদশ। মূলত পাকিস্তান সিরিজে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে এই দল গড়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
এই জয়ে আবাহনীর সংগ্রহ ১৬ পয়েন্ট। তাদের ওপরে ওঠার সুযোগ থাকলেও ১৫ পয়েন্ট পাওয়া পুলিশ এফসি গাজীপুরে ১–১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। মানিকগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে ফকিরেরপুলও।
১০ ঘণ্টা আগে