বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা লিওনেল মেসি। আকাশচুম্বী তারকাখ্যাতির কারণে এই ফরোয়ার্ডকে নিয়ে ভক্তদের মনে কৌতুহলের পাশাপাশি এক ধরনের দূরত্ব কাজ করে। আর্জেন্টিনা জাতীয় দলের ফিটনেস কোচ লুইস মার্তিনের মতে, সহজ-সরল আচরণ দিয়ে মেসি নিজেই ভক্তদের সঙ্গে সেই দূরত্ব ভেঙে ফেলেন।
ক্লাঙ্ককে দেওয়া এক সাক্ষাৎকারের মার্তিন বলেন, ‘মেসি এমন একজন, যে যেকোনো পরিস্থিতি সহজ করে দিতে পারে। সে নিজেই এমন কিছু করে, যাতে তাকে পোস্টার থেকে নামিয়ে আনা যায়। নিজেই এগিয়ে আসে—মাতে নিয়ে বসে, ট্রুকো খেলতে ডাক দেয়। সবকিছুতেই সে সবার সঙ্গে নিজে থেকে যোগাযোগ তৈরি করে।’
আর্জেন্টিনা জাতীয় দল এবং ইন্টার মায়ামির অধিনায়ক মেসির এই স্বভাবের প্রতিফলন সম্প্রতি দেখা গেছে ফ্রাঙ্কো কলাপিন্তোর সঙ্গে তাঁর সাক্ষাতে। ফর্মূলা ওয়ানের মিয়ামি গ্রাঁ প্রির আগে প্যাডকে গিয়ে ব্যক্তিগতভাবে কলাপিন্তোকে শুভেচ্ছা জানান তিনি, যা ভক্তদের নজর কেড়েছে। দলের ভেতরেও আটবারের ব্যালন ডি’অর জয়ীর এই বন্ধুত্বপূর্ণ আচরণ স্পষ্ট। সতীর্থদের সঙ্গে সম্পর্ক এবং দলের অভ্যন্তরীণ পরিবেশে তাঁর ইতিবাচক প্রভাব প্রায়ই খবরের শিরোনাম হয়।
আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির প্রতি চির কৃতজ্ঞ মার্তিন। তিনি বলেন, ‘স্কালোনিকে ধন্যবাদ জানাতে পুরো জীবনও যথেষ্ট নয়। আমি তখন ১৪ বছরের ছেলেদের ট্রেনিং করাতাম, আর সে আমার ওপর আস্থা রেখেছিল। এর কোনো মূল্য হয় না।’
মেসি ও স্কালোনির পাশাপাশি সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসাও করেছেন মার্তিন। একবার জিমে পর্তুগিজ তারকার সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘দলের বাকিদের চেয়ে রোনালদো দুই ঘণ্টা বেশি সময় জিমে ছিল। কথা বলতে বলতে সে বলছিল, ‘দক্ষিণ আমেরিকানদের এসব নয়, তাদের বলটাই দিতে হয়।’ আমি হেসে বলেছিলাম, ‘না, এগুলোও করতে হবে!’

শ্রীলঙ্কা সিরিজটা বাংলাদেশের জন্য ভুলে যাওয়ার মতোই। ঘরের মাঠে ওয়ানডে, টি-টোয়েন্টি দুটি সিরিজই হেরেছে বাংলাদেশ। সিরিজ হারের বেদনার মধ্যেও কয়েক জনের উন্নতি হয়েছে। যেখানে সুলতানা খাতুন লম্বা লাফ দিয়েছেন।
৯ মিনিট আগে
লম্বা সময় ধরে ভারতের টি-টোয়েন্টি দলের বাইরে আছেন লোকেশ রাহুল। ২০২২ সালের নভেম্বরের পর আর এই সংস্করণে দেখা যায়নি তাঁকে। বিষয়টি নিয়ে এবার খোলামেলা কথা বললেন এই উইকেটরক্ষক ব্যাটার। রাহুলের দাবি, তাঁকে কখনোই টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করেনি টিম ম্যানেজমেন্ট।
১৪ মিনিট আগে
প্রথমার্ধে শুরুতেই দেখা মিলল গোলের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আবারও দাপটের সঙ্গে পা রাখল ফাইনালে। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
২৭ মিনিট আগে
শুরুটা নেইমারের হয়েছিল সান্তোসের হয়ে। নানা পথপরিক্রমায় ইউরোপয়ী ফুটবল, সৌদি আরবের ফুটবলে খেলার পর গত বছর ফিরেছেন তাঁর নীড়েই। এবার তাঁর প্রতিবেশী আর্জেন্টিনায় পাড়ি জমানোর গুঞ্জন চাউর হয়েছে।
২ ঘণ্টা আগে