ক্রিস্টিয়ানো রোনালদো-জর্জিনা রদ্রিগেজের সংসারে আছে চার সন্তান। তবু যেন অতৃপ্তি আছে দুজনেরই। সেই অতৃপ্তি থেকেই এই জুটির সংসার বড় হচ্ছে আরও। নিজেদের সংসারে যমজ সন্তান আগমনের ঘোষণা দিয়ে রোনালদো-জর্জিনা জুটি জানিয়ে দিয়েছেন ছয় থেকে তাদের পরিবারের সংখ্যাটা আট হচ্ছে দ্রুতই।
ইনস্টাগ্রামে একসঙ্গে যমজ সন্তানের আলট্রাসনোগ্রাফির একটি ছবি পোস্ট করেছেন রোনালদো ও জর্জিনা। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সংসারে আসছে যমজ সন্তান। আমাদের হৃদয় এখন ভালোবাসায় পরিপূর্ণ-তোমাদের সঙ্গে দেখা হওয়ার জন্য তর সইছে না।’
আর্জেন্টাইন মডেল জর্জিনার সঙ্গে ২০১৬ সালে মাদ্রিদে পরিচয় রোনালদোর। দুজনের পরিণয়ের আগে ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের বাবা হয়েছেন ম্যানইউ তারকা। এক ছাদে বসবাসের পর সারোগেট পদ্ধতিতে অন্য নারীর গর্ভে যমজ সন্তান ইভা ও মাতেওর বাবা হন পর্তুগিজ ফরোয়ার্ড। জর্জিনার গর্ভে বাবা হয়েছেন আলানা মার্টিনা নামের ফুটফুটে এক কন্যার।
২০১৭ সালে এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, অন্তত সাত সন্তানের বাবা হওয়ার প্রবল ইচ্ছা আছে তার। আর জর্জিনা বলেছিলেন, ‘অন্য যেকোনো কিছুর চেয়ে আমার মাতৃত্ববোধ অত্যন্ত প্রবল। আমি আরও সন্তান চাই।’ সেই ইচ্ছা পূরণের পথে দ্রুতই যেন এগোচ্ছেন রোনালদো-জর্জিনা জুটি।

মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
২৬ মিনিট আগে
ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগে