
ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম দল ঘোষণা করলেন জিনেদিন জিদান। তাঁর ঘোষিত দলে রয়েছে পাঁচ চমক। তাঁদের নিয়েই ফ্রান্স আগামী সপ্তাহে নেশনস লিগে খেলতে নামবে।
ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) গতকাল নেশনস লিগের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে। রেনেসের স্ট্রাইকার এস্তেবান লেপল, লিভারপুলের ডিফেন্ডার জেরেমি জ্যাকেট, কোমোর মিডফিল্ডার লুকাস দ্য কুনহা, ইন্টার মিলানের ডিফেন্ডার আঁদি দিউফ, তুলুজের গোলরক্ষক গিলিয়াম রেস্ত—এই পাঁচ নতুন ফুটবলার রয়েছেন ফ্রান্সের নেশনস লিগের দলে। যাঁদের কারোরই আন্তর্জাতিক ফুটবলে খেলার অভিজ্ঞতা নেই।
২০২৬-২০২৭ নেশনস লিগের জন্য জিদান অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয় ঘটাতে চাচ্ছেন। জুন-জুলাইয়ে ফুটবল বিশ্বকাপের দলের ১৫ সদস্যকে রেখেছেন। দলের নেতৃত্বভার থাকছে কিলিয়ান এমবাপ্পের কাঁধে। তিনি সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। ২২ গোল করে ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা তিনি। টানা দুই বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার। ৬৬ গোল করে ফ্রান্সেরও সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে।
আক্রমণভাগের নেতৃত্বে এমবাপ্পের সঙ্গে আছেন উসমান দেম্বেলে, মাইকেল অলিসের মতো তারকারাও। দেম্বেলে ২০২৫ সালে ব্যালন ডি’অর জিতেছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপে করেছেন ৬ গোল। যার মধ্যে রয়েছে একটা হ্যাটট্রিকও। এই বিশ্বকাপেই কোনো গোল না করলেও সর্বোচ্চ ৭ অ্যাসিস্ট করেছেন ওলিসে।
১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছেন জিদান। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জেতানোর কীর্তিও রয়েছে তাঁর। এবার জিদানের সামনে চতুর্থ ব্যক্তি হিসেবে খেলোয়াড়, কোচ উভয় ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। মারিও জাগালো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, দিদিয়ের দেশম এখন পর্যন্ত দুই ভূমিকাতেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ শিরোপা জিতেছেন।
ফ্রান্সের কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আছেন জিদান। ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ দিয়ে তাঁর ফ্রান্স দলে নতুন দায়িত্ব শুরু হচ্ছে। ২৮ সেপ্টেম্বর হবে ফ্রান্স-বেলজিয়াম ম্যাচ। ২ অক্টোবর ইতালির মুখোমুখি হবে ফরাসিরা। ৫ অক্টোবর নেশনস লিগের দ্বিতীয় লেগে বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফ্রান্স।
মাইক মানিয়াঁ (এসি মিলান), গিলিয়াম রেস্ত (তুলুজ), রবিন রিসার (লাঁস)
আঁদি দিয়ুফ (ইন্টার মিলান), জেরেমি জ্যাকেত (লিভারপুল), পিয়ের কালুলু (জুভেন্টাস), ইব্রাহিমা কোনাতে (রিয়াল মাদ্রিদ), জুলস কুন্দে (বার্সেলোনা), ম্যাক্সেন্স লাক্রোয়া (চেলসি), আদ্রিয়ান ত্রুফের (বোর্নমাউথ), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ)
মিডফিল্ডার
এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ),রায়ান শেরকি (ম্যানচেস্টার সিটি), লুকা দা কুনহা (কোমো), মানু কোনে (এএস রোমা), আদ্রিয়াঁ রাবিও (এসি মিলান), ওয়ারেন জায়ের-এমেরি (পিএসজি)
ফরোয়ার্ড
ব্র্যাডলি বারকোলা (লিভারপুল), উসমান দেম্বেলে পিএসজি, দেজিরে দুয়ে (পিএসজি), এতিয়েন লেপল (রেনেস), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ)

ইংল্যান্ডের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছে শ্রীলঙ্কা। আগেভাগেই সিরিজ খুইয়ে বসা লঙ্কানরা আজ নামবে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি। রয়েছে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা র
২১ মিনিট আগে
ইতালির হয়ে ১৯৬৮ সালে জিতেছেন ইউরো। ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’, চ্যাম্পিয়নস লিগও জিতেছেন। কথাটা সান্দ্রো মাজ্জোলা সম্পর্কেই বলা। গতকাল রাতে তিনি চলে গেছেন না ফেরার দেশে।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপের জন্য বাংলাদেশ দল আজ ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হচ্ছে। তবে দলের সঙ্গে থাকছেন না তপু বর্মণ। কাফ মাসলের চোটের কারণে শেষ মুহূর্তে ২৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই ডিফেন্ডার। দল আজ রাতে গেলেও হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলী ওয়াহিদরা পৌঁছাবেন ২১ সেপ্টেম্বর।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের আংশিক মালিকানা ঘোষণার পর থেকে বেশ চাপেই আছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। নানারকম সমালোচনা, ব্যঙ্গ-বিদ্রুপ তো রয়েছেই। ফিফা প্রেসিডেন্টকেও দেওয়া হচ্ছে একের পর এক চিঠি। এবার বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে