
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন না লিওনেল মেসি, সংবাদ সম্মেলনেই এই তথ্য দিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে তারকা ফরোয়ার্ড কেন শুরুর একাদশে থাকবেন না, সে বিষয়ে তখন সাংবাদিকদের কিছু জানাননি তিনি। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে মেসির শুরুর একাদশে না থাকার কারণ জানালেন স্কালোনি।
জর্ডানকে ৩-১ গোলে হারানোর ম্যাচের ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনার জয়ের ব্যবধানও বাড়িয়েছেন। এবারের বিশ্বকাপে এটা মেসির ষষ্ঠ গোল। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়া ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি। এমন তুখোড় ফর্মে থাকার পরও সতীর্থদের সুযোগ দিতেই জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে না থাকার সিদ্ধান্ত নেন তিনি।
জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আজ মেসি ৯০ মিনিট খেলতে পারত, এবং প্রতিপক্ষকে অসম্মান না করেই বলা যায়, সে নিজের অবস্থান শক্ত করতে পারত। কিন্তু মেসি চেয়েছিল তার সতীর্থরা খেলুক এবং সামনে যেসব খেলা আছে সেসবে যেন মনোযোগ দিতে পারে। এটা তার সম্পর্কে অনেক কিছু বলে, কারণ সে সেই পরিসংখ্যানে আটকে থাকে না, যেগুলো নিয়ে সবাই কথা বলে। এটা দেখায় জাতীয় দল, দলগত সম্পর্ক এবং সতীর্থদের প্রতি তার অনুভূতি কতটা গভীর। এরপর আর আমার মতো আপনারও কিছু বলার থাকে না।’
৬ গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে সবার ওপরে আছেন মেসি। সমান চারটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ভিনিসিয়ুস জুনিয়র ও আরলিং হালান্ড। সেরা পাঁচের বাকি জায়গাগুলোতে আছেন তাঁরা।

২০২৬ বিশ্বকাপের সেরা ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার সামনে শুধু প্রতিপক্ষের চ্যালেঞ্জই নয়, বাড়তি দুশ্চিন্তার নাম হয়ে উঠেছে মায়ামির বৈরী আবহাওয়া। প্রচণ্ড গরমে হতে যাওয়া এই ম্যাচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩৫ মিনিট আগে
ফুটবল জ্বরে কাঁপছে গোটা দুনিয়া। ঠিক সেই সময় জিম্বাবুয়ে সফরে গেছে নামজুল হোসেন শান্তরা। আফ্রিকান দেশটিতে বাংলাদেশের মাঠের লড়াই শুরু হয়েছে একমাত্র টেস্ট দিয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতেছেন স্বাগতিকদের অধিনায়ক রিচার্ড এনগারাভা। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। ফিল্ডিং করছে তাঁর দল।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনার গল্প আরও আগেই জেনেছেন লাতিন আমেরিকার দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটবলাররাও। বিশেষ করে কাতার বিশ্বকাপে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনে দুই দেশের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে। এমিলিয়ানো মার্তিনেস যেন সে ভালোবাসারই বহিঃপ্রকাশ...
৩ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। কেপ ভার্দের চেয়ে শক্তির বিচারে বেশ এগিয়ে আলবিসেলেস্তেরা। এরপরও আফ্রিকান দলটিকে হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। শক্তিতে এগিয়ে থাকলেও শেষ ৩২-এর ম্যাচের আগে সতর্ক থাকার পরামর্শ দিলেন তিনি।
৩ ঘণ্টা আগে