
২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। কেপ ভার্দের চেয়ে শক্তির বিচারে বেশ এগিয়ে আলবিসেলেস্তেরা। এরপরও আফ্রিকান দলটিকে হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। শক্তিতে এগিয়ে থাকলেও শেষ ৩২-এর ম্যাচের আগে কেপ ভার্দেকে নিয়ে খেলোয়াড়দের সতর্ক থাকার পরামর্শ দিলেন তিনি।
জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্ব শেষ করার পর আর্জেন্টিনার পুরো মনোযোগ এখন কেপ ভার্দে ম্যাচের দিকে। শেষ ষোলতে ওঠার মিশনে আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটির বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।
গ্রুপপর্বের শেষ ম্যাচের পর তাই স্কালোনির সংবাদ সম্মেলনের উল্লেখযোগ্য সময় কেটেছে কেপ ভার্দে ম্যাচ নিয়ে কথা বলে। তিনি বলেন, ‘তারা (কেপ ভার্দে) একটি ভালো দল, তাদের তিন প্রতিপক্ষের (স্পেন, উরুগুয়ে, সৌদি আরব) সবার জন্যই তারা ম্যাচগুলো কঠিন করে তুলেছে। কঠিন প্রতিদ্বন্দ্বী, তারা আমাদের জন্যও কাজটা কঠিন করে দেবে, কারণ তারা ইতোমধ্যেই স্পেন—যারা টুর্নামেন্টের অন্যতম ফেবারিট—উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষেও একইভাবে লড়াই করেছে। এই বিশ্বকাপে আমরা যা দেখছি, তাতে আমাদের সতর্ক থাকতে হবে। তারা দ্রুতগতির, মানসম্পন্ন এবং ভালো দল।’
জর্ডানের বিপক্ষে ম্যাচে একাদশে বড় পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন স্কালোনি। মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে এবং বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, ‘মলিনাকে বিশ্রাম দিয়েছি। সে দীর্ঘ সময় চোটের পর ফিরেছে। আমি মন্তিয়েলকে ঝুঁকিতে ফেলতে চাই না, কারণ সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আজকের ম্যাচে আমরা কাউকেই ঝুঁকিতে ফেলতে চাইনি এবং একই সঙ্গে এমন একজন সম্ভাব্য খেলোয়াড়কে দেখতে চেয়েছি যে ওই পজিশনে খেলতে পারে।’

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনার গল্প আরও আগেই জেনেছেন লাতিন আমেরিকার দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটবলাররাও। বিশেষ করে কাতার বিশ্বকাপে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনে দুই দেশের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে। এমিলিয়ানো মার্তিনেস যেন সে ভালোবাসারই বহিঃপ্রকাশ...
১ ঘণ্টা আগে
নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপ ব্যস্ততায় সময় কাটছে কোডি খাকপোর। ‘এফ’ গ্রুপের সেরা হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে ডাচরা। শেষ ৩২-এর ম্যাচে আগামী ৩০ জুন মরক্কোর বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। তার আগে এক হৃদয়বিধারক খবর পেলেন দলটির তারকা ফুটবলার কোডি খাকপো।
২ ঘণ্টা আগে
শেষ হয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্বের মাঠের লড়াই। এবার শুরু হচ্ছে আসল রোমাঞ্চ। ৪৮ দলের গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে চূড়ান্ত হয়ে গেছে শেষ বত্রিশের সমীকরণ। এখন আর কোনো ভুল করার সুযোগ নেই—হারলেই বিদায়, আর জিতলে মিলবে শেষ ষোলোর টিকিট।
৩ ঘণ্টা আগে
শতভাগ জয়েই ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা। গ্রুপসেরা হয়েই নকআউট খেলতে নামবে লিওনেল স্কালোনির দল। যেখানে তিনবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে চমক দেখানো দল কেপ ভার্দে। তার আগে একটা পরিসংখ্যান বেশ ভাবাচ্ছে আর্জেন্টিনা।
৩ ঘণ্টা আগে