
২০২৩ সালে সিডনিতে নারী ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা খুইয়েছিল ইংল্যান্ড। শিরোপা ছুঁয়েও ছুঁতে না পারার যন্ত্রণা ইংলিশদের তাড়া করেছিল ২৩ মাস। অবশেষে গত রাতে ইউরো জিতে পুরোনো যন্ত্রণার ক্ষতে প্রলেপ দিল ইংল্যান্ড।
সুইজারল্যান্ডের বাসেলে গত রাতে ২০২৫ নারী ইউরোর ফাইনালে স্পেন-ইংল্যান্ডের লড়াইটা হয়েছে সমানে সমানে। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারেনি। ১২০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারের ৩-১ গোলে জিতে দ্বিতীয়বারের মতো নারী ইউরোতে চ্যাম্পিয়ন হয় ইংলিশরা। এটা ইউরোতে ইংল্যান্ডের টানা দ্বিতীয় শিরোপা জয়। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় এর আগে টানা চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি ছিল জার্মানির। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত সব মিলিয়ে টানা ৬ বার নারী ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি।
বাসেলে গত রাতে শুরুতে ধাক্কা খায় ইংল্যান্ড। ম্যাচের ২৫ মিনিটে স্পেনকে এগিয়ে নেন মারিওনা কালদেন্তে। ওনা ব্যাটলের ক্রসে হেড থেকে দারুণ গোল করেন কালদেন্তে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে স্পেন। বিরতির পর দ্রুতই সমতায় ফেরে ইংল্যান্ড। ৫৭ মিনিটে হেডে সমতাসূচক গোল করেন ইংলিশ ফরোয়ার্ড অ্যালেসিয়া রুসো। যেখানে বক্সের বাইরে থেকে ক্লোয়ি কেলি প্রথমে ক্রস করেন। সেই ক্রস থেকে হেডে গোল করেন রুসো। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে খেলা গড়ালেও কোনো দল গোল করতে পারেননি।
পেনাল্টি শুটআউটে প্রথম চার শটের তিনটিই মিস করে স্পেন। যাঁদের মধ্যে ইউরোর সেরা খেলোয়াড় এবং ব্যালন ডি’অরজয়ী তারকা আইতানা বোনমাতিও আছেন। অন্যদিকে ইংল্যান্ড নিজেদের প্রথম ৪ শটের ২টিতেই লক্ষ্যভেদ করে। ইংলিশদের হয়ে পঞ্চম শটটি নেন কেলি। দারুণ শটে কেলি বল জালে জড়াতেই চ্যাম্পিয়ন হওয়ার উৎসব করে ইংল্যান্ড।
ইংল্যান্ডের ২০২৫ শিরোপা জয়ের অন্যতম কারিগর দলটির কোচ সারিনা ভাইগমান। চ্যাম্পিয়ন দলের কোচ বলেন, ‘আমরা বলেছিলাম যে কোনো না কোনো উপায়ে চ্যাম্পিয়ন হব। আজ (গত রাতে) আবারও সেটা প্রমাণ করেছি। দল এবং স্টাফদের নিয়ে খুব গর্বিত আমি। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। প্রথম ম্যাচ হারের পর ইউরো চ্যাম্পিয়ন হওয়া সত্যিই অবিশ্বাস্য।’
ভাইগম্যান এ নিয়ে টানা তিনটি ইউরো চ্যাম্পিয়ন হলেন। ২০১৭ সালে নেদারল্যান্ডসের হয়ে জিতেছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা। ইংলিশদের ইউরো জিতিয়েছেন ২০২২ ও ২০২৫ সালে। ইংল্যান্ডের টানা দুটি ইউরো জয়ে কৃতিত্ব রয়েছে কেলিরও। ২০২২ সালে সবশেষ ইউরোর ফাইনালেও জয়সূচক গোলটা করেছিলেন তিনি। তিন বছর আগে নারী ইউরো ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছিল ইংল্যান্ড।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
১৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২৯ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২ ঘণ্টা আগে