
শুরুটা সামলানো গেলেও গোল আর ঠেকানো গেল না। ১৮ মিনিট পর্যন্ত মালয়েশিয়ার আক্রমণ ঠেকিয়ে রেখেছিল বাংলাদেশ। এরপর আরিফ আইমানের এক গোলে ভাঙল প্রতিরোধ। ১৯ মিনিট পর সেই আরিফই আবার গোল করলেন। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ফিফা আসিয়ান কাপের গ্রুপ ‘এ’-এর ম্যাচে তাই ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ।
শুরু থেকেই মালয়েশিয়ার আক্রমণের মুখে পড়ে বাংলাদেশ। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে কয়েকবার এগিয়ে এসে দলকে বাঁচাতে হয়েছে। ১৮ মিনিটে অবশ্য বাংলাদেশের প্রতিরোধ ভাঙে। নোয়া লেইনের দারুণ এক লব পাস থেকে আরিফ আইমানের শটে এগিয়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশের শাকিল আহাদ তপু তাঁকে কোনোভাবে আটকাতে পারেননি।
পিছিয়ে পড়ার পর বাংলাদেশ কিছুটা গুছিয়ে ওঠার চেষ্টা করে। তবে মালয়েশিয়ার চাপ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। ২৫ মিনিটে বার্গসনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৩ মিনিটে রাকিব হোসেন একটি শট নিলেও তা গোলের ঠিকানা খুঁজে পায়নি।
৩৭ মিনিটে দ্বিতীয়বার বাংলাদেশের জালে বল পাঠায় মালয়েশিয়া। এবারও ভুল করে বসেন শাকিল। তাঁর কাছ থেকে বল কেড়ে নেন স্টুয়ার্ট উইল্কিন। এরপর উইলকিনের পাস থেকে শ্রাবণকে একা পেয়ে যান আরিফ। সুযোগ সন্ধানী এই স্ট্রাইকার নিজের দ্বিতীয় গোল করতে কোনো ভুল করেননি।
দুই গোল হজমের পরও শেষ দিকে মালয়েশিয়া আরও কয়েকবার সুযোগ তৈরি করে। ৪১ মিনিটে শ্রাবণের সেভে রক্ষা পায় বাংলাদেশ। পরের মিনিটে জায়ান আহমেদ শট ব্লক করে বিপদ ঠেকান। ৪৪ মিনিটে আবারও ত্রাণকর্তা শ্রাবণ।

আর্থিক সংকট সামাল দিতে বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। এর অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ক্রিকেটারদের ১২ মাসের চুক্তি বহাল থাকলেও কমবে চুক্তির আর্থিক মূল্য।
৩ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় এখনো শেষ হয়নি। আগামী মাসে আরও একবার আর্জেন্টিনার আকাশী-নীলের জার্সিতে মাঠে নামবেন তিনি। কিন্তু যে মেসি এত দিন আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছেন, এবার তাঁর বিকল্প তো খুঁজতে হবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)। নতুন অধিনায়কের নাম জানালেন কোচ লিওনেল স্কালোনি।
৪২ মিনিট আগে
আর্জেন্টিনার কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ এখনো চূড়ান্ত হয়নি। তবে দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। চুক্তি নবায়ন নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে শিগগিরই বৈঠকে বসবেন তিনি।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম থেকে নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাব—গুগল ম্যাপসে দূরত্ব দেখাচ্ছে ৪৫৮০ কিলোমিটার। এই দীর্ঘ দূরত্বের মতো নেপাল-আফগানিস্তানও ক্রিকেটে মুখোমুখি হলো দীর্ঘ ১২ বছর পর। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এশিয়ান গেমসেও নেপালের কাছে হেরে গেল আফগানরা।
২ ঘণ্টা আগে